• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
in বাংলাদেশ
0
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

৩৫ বছর পর আবারও পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পূর্বঘোষণা অনুযায়ী, চেয়ারম্যান তারেক রহমান-ই হচ্ছেন দেশের নতুন প্রধানমন্ত্রী। অন্যদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে আসে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়লাভ করেছে। এবারের নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুটি আসনে জয় অর্জন করেন, যা তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ-এর শাসনামলে। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্বে আসেননি। দীর্ঘ সময় ধরে সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা। ফলে প্রায় সাড়ে তিন দশক পর ২০২৬ সালে আবারও পুরুষ নেতৃত্বে সরকার গঠনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

এদিকে নির্বাচনী বিজয় উপলক্ষে কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরঙ্কুশ জয়ের জন্য জুমার নামাজের পর সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার কর্মসূচি পালিত হবে।

ShareTweetSend

সর্বশেষ

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

গানের পরিকল্পনায় তানিয়া বৃষ্টি

প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা আনোয়ারুল হারুন হকের অভাবনীয় সাফল্য; হালাল কাবাব, বার্গার ও স্পেশাল টি–কফিতে আমেরিকায় গড়ে তুলেছেন জমজমাট রেস্টুরেন্ট।

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বেচবে টিসিবি

বিশ্বকাপের আগে চোটে পড়লেন মেসি

সকালে ভেজানো কাঠবাদাম খেলে কী হয়?

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
গানের পরিকল্পনায় তানিয়া বৃষ্টি

গানের পরিকল্পনায় তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.