• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home ব্যবসা

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৩, ২০২৬
in ব্যবসা
0
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

পণ্য প্রদর্শনী, উদ্ভাবন ও বাণিজ্যিক প্রসারের লক্ষে আজ শনিবার (০৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উদ্বোধনী বক্তব্যে তিনি এই মেলাকে দেশের ব্যবসা-বাণিজ্যের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন এবং ‘পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস’-কে ২০২৬ সালের ‘প্রডাক্ট অব দ্য ইয়ার’ বা বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে মেলার উদ্বোধন ১ জানুয়ারির পরিবর্তে আজ ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা তাঁর বক্তব্যে রপ্তানি বহুমুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং দেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের মেলা দেশি উদ্যোক্তাদের বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে। এবারের মেলার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো পরিবেশ রক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর বিকল্প হিসেবে মেলায় সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হচ্ছে।

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন ক্যাটাগরির মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল থেকে দর্শনার্থীরা ৫০ টাকা (বড়) ও ২৫ টাকা (শিশু) টিকিটের বিনিময়ে মেলায় প্রবেশ করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং জুলাই আন্দোলনে আহতদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এই মেলাটি বর্তমানে বাংলাদেশের শিল্পোৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

Tags: #DITF2026 #DhakaTradeFair #BusinessExpo #BangladeshCommerce #ExportPromotion #ProductOfTheYear #EcoFriendlyEvent #TradeFairBD #Purbachal #EconomicGrowth #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

‘প্রেমের ফাঁদে’ ১৩ লাখ টাকা আত্মসাৎ; মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.