অস্বাস্থ্যকর জীবনযাপন এবং ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের কারণে বর্তমানে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে অতিরিক্ত চর্বি, লবণ এবং চিনিযুক্ত খাবার রক্তনালিতে ব্লকেজ তৈরি করে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে। পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের মতে, হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে এবং অকাল মৃত্যু ঝুঁকি এড়াতে ৯টি খাবার তালিকা থেকে বাদ দেওয়া জরুরি।
প্রথমত, কোমল পানীয় ও সাদা ব্রেড রক্তে চিনির মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, যা স্থূলতা ও হৃদরোগের অন্যতম কারণ। অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে ধমনির ক্ষতি করে। দ্বিতীয়ত, প্রক্রিয়াজাত মাংস (সসেজ, হট ডগ) এবং ফাস্টফুড ও পিৎজা নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি প্রায় ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। তৃতীয়ত, আইসক্রিম, যা অতিরিক্ত চিনি ও ফ্যাট সমৃদ্ধ হওয়ায় তা হৃদযন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ।
চতুর্থত, প্রাণিজ খাবারের কিছু নির্দিষ্ট অংশ যেমন— কলিজা, মগজ ও হাড়ের মজ্জা এবং মাছের মাথা ও ডিম সরাসরি ক্ষতিকর কোলেস্টেরল (LDL) ও ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়। সবশেষে, চিংড়ি মাছ, যাতে অন্যান্য মাছের তুলনায় কয়েক গুণ বেশি কোলেস্টেরল থাকে, যা হৃদরোগীদের জন্য একেবারেই বর্জনীয়। পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনই পারে হার্ট অ্যাটাকের এই ঝুঁকি কমিয়ে দীর্ঘায়ু নিশ্চিত করতে।



