• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৪, ২০২৫
in আন্তর্জাতিক
0
হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

আগামী বছরের হজ মৌসুম সামনে রেখে হজযাত্রীদের জন্য নতুন স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এই নির্দেশনায় চারটি টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। বাধ্যতামূলক টিকাগুলো হলো— করোনাভাইরাস (কভিড-১৯), মেনিনজাইটিস, পোলিও, এবং পীতজ্বর। এসব টিকা ছাড়া কোনো হজযাত্রী সৌদিতে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় টিকা গ্রহণ ও শারীরিক যোগ্যতা যাচাই আরও কঠোরভাবে বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কভিড-১৯ টিকা অবশ্যই সৌদি আরব অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে। সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে এবং হজযাত্রার অন্তত ১৪ দিন আগে সম্পন্ন করতে হবে। মেনিনজাইটিস টিকা হজের কমপক্ষে ১০ দিন আগে নিতে হবে, যা পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে। পোলিও টিকা ঝুঁকিপূর্ণ দেশগুলোর হজযাত্রীদের যাত্রার অন্তত চার সপ্তাহ আগে নিতে হবে এবং তা আন্তর্জাতিক টিকা সনদে উল্লেখ করতে হবে। পীতজ্বরের টিকা ৯ মাসের বেশি বয়সী সব যাত্রীর জন্য বাধ্যতামূলক, তবে এটি শুধু ঝুঁকিপূর্ণ অঞ্চলের জন্য প্রযোজ্য।

এছাড়া, গুরুতর শারীরিক সমস্যা, দীর্ঘমেয়াদি অসুস্থতা, মানসিক বা স্নায়বিক জটিলতা, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সংক্রামক রোগ বা ক্যানসার চিকিৎসাধীন ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না। কারণ, হজের সময় বিপুল শারীরিক পরিশ্রম ও জনসমাগমের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। তাই নির্ধারিত টিকা ও স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণদের সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না; প্রয়োজনে কোয়ারেন্টাইন বা অতিরিক্ত স্বাস্থ্য যাচাইয়ের ব্যবস্থাও থাকবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অতীতের হজ অভিজ্ঞতা ও কভিড-১৯ মহামারি থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে, যেন প্রত্যেক হাজি নিরাপদ, সুস্থ ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন।

Tags: #Hajj2026 #SaudiArabia #HealthGuidelines #MandatoryVaccines #COVID19 #Meningitis #Polio #YellowFever #PilgrimageSafety #HajjTravel #PublicHealth #IslamicPilgrimage #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

পাবনার হেমায়েতপুর অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি

নিখোঁজ ব্যাক্তিদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

সেপ্টেম্বর ২৯, ২০২৬
এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.