• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

সরকারি প্রাথমিকের ডিপিএড-সিইনএড শিক্ষকদের জন্য বড় সুখবর

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ১৫, ২০২৫
in বাংলাদেশ
0
সরকারি প্রাথমিকের ডিপিএড-সিইনএড শিক্ষকদের জন্য বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড (ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন) ও সিইনএড (সার্টিফিকেট-ইন-এডুকেশন) প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য এসেছে বড় সুখবর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) তাদের বকেয়া বেতন ও ভাতাদি পরিশোধের অনুমোদন দিয়েছে। এই অর্থ চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকেই পরিশোধ করা হবে এবং এর আওতায় রয়েছে দেশের ৫১৩টি উপজেলা ও থানাভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (১৪ মে) ডিপিই থেকে জারি করা এক স্মারকে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এসব প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বেতন নির্ধারণ-সংক্রান্ত বকেয়া পরিশোধে মাঠপর্যায়ে অর্থ ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের পূর্ব নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অর্থ পরিশোধ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ থেকে বরাদ্দ পাওয়া অর্থের মাধ্যমে।

স্মারকে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট উপজেলা বা থানার আয়ন ব্যয়ন কর্মকর্তারা এই অর্থ তাদের নিয়মিত বরাদ্দ থেকেই ব্যয় করতে পারবেন। তবে, এই ব্যয়ে সরকারের আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। অতিরিক্ত অর্থ পরিশোধের ঘটনা ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যয়ন কর্মকর্তার ওপর বর্তাবে।

স্মারকের অনুলিপি বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ডিপিএড ও সিইনএড প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়, যাতে শিক্ষকরা শ্রেণিকক্ষে আরও দক্ষতার সঙ্গে পাঠদান করতে পারেন।

ShareTweetSend

সর্বশেষ

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

চলে গেলেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

মোস্তাফিজ ‘ওয়ান’ পিস !

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

ফেব্রুয়ারি ৬, ২০২৬
এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.