• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

সবার আগে বিপিএল থেকে নোয়াখালী এক্সপ্রেসের বিদায়

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২৬
in খেলাধুলা
0
সবার আগে বিপিএল থেকে নোয়াখালী এক্সপ্রেসের বিদায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো আসরের নতুন দল নোয়াখালী এক্সপ্রেসকে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নোয়াখালীকে ৫ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম, আর পরাজয়ের হতাশা নিয়ে বিপিএল যাত্রা শেষ হলো নোয়াখালী এক্সপ্রেসের।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালীর হয়ে উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও হাসান ইসাখিল ৩৪ রানের সূচনা দিলেও শুরুটা ধরে রাখতে পারেনি দলটি। সৌম্য ৮ বলে ১৪ রান করে আউট হন এবং পাওয়ারপ্লের শেষ বলে ২০ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন হাসান। পাওয়ারপ্লে শেষে ৪৯ রানে দুই উইকেট হারায় নোয়াখালী। এরপর জাকের আলী অনিক কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও এক প্রান্তে নিয়মিত উইকেট পতনে চাপে পড়ে দলটি। জাকের ২২ বলে ২৩ রান করে থামেন ৮৬ রানে। অধিনায়ক হায়দার আলী, হাবিবুর রহমান সোহান ও মুনিম শাহরিয়ারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। শেষ দিকে সাব্বির হোসেনের ১৯ বলে ২২ রানের ইনিংসে ভর করে নোয়াখালী এক্সপ্রেস থামে ১২৬ রানে।

চট্টগ্রামের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান শরিফুল ইসলাম। মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এ ছাড়া শেখ মেহেদী হাসান ৩টি এবং আমের জামাল ১টি উইকেট শিকার করেন।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। প্রথম ছয় ওভারে মাত্র ৪৪ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। তবে এরপর অধিনায়ক শেখ মেহেদী হাসান ও আসিফ আলীর দৃঢ় জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম। ধীরে-সুস্থে এগিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান দুজন। শেষ পর্যন্ত ৩৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন শেখ মেহেদী এবং ৩০ বলে ৩৬ রান করেন আসিফ আলী। ১৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস।

নোয়াখালীর হয়ে বল হাতে ইহসানউল্লাহ ২টি উইকেট নেন। এছাড়া হাসান মাহমুদ, জাহির খান ও সাব্বির হোসেন একটি করে উইকেট শিকার করেন। তবে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন চট্টগ্রামের শরিফুল ইসলাম।

Tags: #BPL #NoakhaliExpress #ChattogramRoyals #BangladeshPremierLeague #CricketMatch #MatchReport #FiveWicketHaul #CricketNews #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সুইডেনে মাস্টার্স সম্পন্ন করলেন বাংলাদেশি গবেষক জাহেদুজ্জামান সরকার

লিবিয়ার সাহারায় ৭ হাজার বছরের প্রাকৃতিক মমি আবিষ্কার: ডিএনএ বিশ্লেষণে উঠে এলো অজানা মানবগোষ্ঠীর ইঙ্গিত

প্রবাসে বন্ধুরাই পরিবার, শীতের পিঠা ও দিনভর আড্ডায় মিলনমেলা।

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.