• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

শেষ ইচ্ছা অনুযায়ী মাইলস্টোনের শিক্ষক মাসুকা বেগমকে ব্রাহ্মণবাড়িয়ায় দাফন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ২২, ২০২৫
in বাংলাদেশ
0
শেষ ইচ্ছা অনুযায়ী মাইলস্টোনের শিক্ষক মাসুকা বেগমকে ব্রাহ্মণবাড়িয়ায় দাফন

নগরীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগম নিপুর দাফন সম্পন্ন হয়েছে। তার শেষ ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে বড় বোনের বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।

মাসুকা বেগম নিপু (৩৭) ছিলেন পরিবারের সবার ছোট। আট বছর আগে তিনি ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রাইমারি শাখার বাংলা মাধ্যমের ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে যোগ দেন। সোমবার (২১ জুলাই) ক্লাস চলাকালীন বিমানটি বিধ্বস্ত হলে তিনি দগ্ধ হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নিহত মাসুকার মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের চিলোকুট গ্রামে হলেও তিনি শহরের মেড্ডা এলাকায় বসবাস করতেন। দাফনের আগে মরদেহ আশুগঞ্জের সোহাগপুরে বড় বোনের বাড়িতে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুকা বেগম তার এক সহকর্মীকে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন—মৃত্যুর পর যেন তাকে বড় বোনের বাড়িতে দাফন করা হয়। সেই ইচ্ছা পূরণ করেই বাদ আসর তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

তার বড় বোনের মেয়ে নিধি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “খালামণি আমাদের অনেক আদর করতেন। কোনোদিন ধমক দিয়ে কথা বলেননি। মৃত্যুর খবর পাওয়ার আগ পর্যন্ত আমরা প্রার্থনা করেছি যেন আল্লাহ্ তাকে ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত খবর এলো, তিনি আর নেই। আল্লাহ যেন খালামণিকে বেহেশত নসিব করেন।”

নিহতের বাবা সিদ্দিক আহমেদ বলেন, “আমার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মাসুকা ছিল সবার ছোট। তার মা মারা গেছেন ১৫ বছর আগে। এরপর থেকে মাসুকাই আমার সব খোঁজখবর রাখত। তার বিয়ে দিতে পারিনি। এখন আমি এই শোক কীভাবে সইব?”

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.