• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

শেষকৃত্যের আগ মুহূর্তে কেঁদে ‍উঠল নবজাতক, বদলে গেল ঘটনা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ১০, ২০২৫
in অন্যান্য
0
শেষকৃত্যের আগ মুহূর্তে কেঁদে ‍উঠল নবজাতক, বদলে গেল ঘটনা

ভারতের মহারাষ্ট্রে ঘটে গেল এক অভূতপূর্ব ও বিস্ময়কর ঘটনা। নবজাতককে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়, এমনকি শুরু হয় শেষকৃত্যের প্রস্তুতিও। কিন্তু চিতায় তোলার আগ মুহূর্তে শিশুটি হঠাৎ কেঁদে ওঠে—যা উপস্থিত সবাইকে হতবাক করে দেয়।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বীড় জেলার এক সরকারি হাসপাতালে। গত ৭ জুলাই রাত ৮টার দিকে এক নারী কন্যাসন্তানের জন্ম দেন। জন্মের পর হাসপাতালের নার্স ও চিকিৎসকরা ঘোষণা দেন, শিশুটি আর বেঁচে নেই। এর পর শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তারা মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যান।

গ্রামে পৌঁছে আয়োজন চলছিল শেষকৃত্যের। ঠিক তখনই শিশুটির দাদি কোলে নিতে চান তার ‘মৃত’ নাতনিকে। কোলে তোলার পরই আচমকা নবজাতক কেঁদে ওঠে। প্রথমে বিশ্বাস না করলেও শিশুটি আবার কেঁদে ওঠে, তখনই স্বজনরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ছুটে যান সেই একই হাসপাতালে।

চিকিৎসকরা তখন পরীক্ষা করে জানান, শিশুটি জীবিত রয়েছে এবং চিকিৎসা প্রয়োজন। মৃত্যুর ঘোষণা দেওয়ার প্রায় ১২ ঘণ্টা পর ‘মৃত’ শিশুটি আবার জীবিত হিসেবে চিকিৎসাধীন হয় হাসপাতালে।

শিশুটির মা বালিকা ঘুগে জানান, “এক নার্স এসে বলেছিলেন, আমার সন্তানের মৃত্যু হয়েছে। কিন্তু শেষকৃত্য শুরু হওয়ার আগমুহূর্তে ও কেঁদে ওঠে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই।”

এই ঘটনায় পরিবারের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও ঝগড়ার ঘটনাও ঘটে। স্বজনদের দাবি, এটি ছিল হাসপাতালের চরম অবহেলা ও দায়িত্বহীনতা। তারা সরকারি সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে, শিশুটির কোনো নাড়ি বা হৃৎস্পন্দন পাওয়া যাচ্ছিল না, এবং পরীক্ষা করে তবেই তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। তবুও কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং কোনো কর্মীর অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ShareTweetSend

সর্বশেষ

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শনিবার বসছে ‘পান্তা ইলিশ’ উৎসব

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের শুরু

রোগাক্রান্ত গরুর মাংস নিয়ে যাবার সময় দুই কসাই আটক ; ৬ মাসের কারাদণ্ড

জ্যেষ্ঠদের সম্মান জানিয়ে মঞ্চের এক পাশে বসলেন এমপি শিমুল বিশ্বাস !

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

অক্টোবর ২, ২০২৬
আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

অক্টোবর ২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.