দাঁড়িয়েছে ৪০–৫০ টাকায়। করলা বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ঝিঙা ৫০ টাকায়, মুলা ৩০–৪০ টাকায়, কাঁচা পেঁপে ২৫ টাকায়, বেগুন ৬০–৭০ টাকায় এবং শসা ৫০–৬০ টাকায়। কাঁচামরিচের দামও কেজিতে ৩০–৪০ টাকা কমে এখন ১০০–১৪০ টাকায় পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় পাইকারি বাজারেই দাম কমতে শুরু করেছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।
সবজির দামের এইদিককার প্রভাব পড়েছে মুরগি ও ডিমের বাজারেও। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ টাকা কমে ১৬০–১৭০ টাকায় এবং সোনালি মুরগি ২৫০–২৮০ টাকায় বিক্রি হয়েছে। ডিমের দামও ডজনপ্রতি ১০ টাকা কমে এখন ১৩০ টাকা। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে—প্রতি কেজি ৭৫০–৮০০ টাকা।
ক্রেতারা বলছেন, শীতের সবজি বাজারে স্বস্তি ফেরালেও বাজার তদারকি বাড়ানো গেলে দাম আরও কমানো সম্ভব। সামনে শীত ঘনালে সবজির বাজার আরও স্থিতিশীল হবে—এমনই আশা সাধারণ ক্রেতাদের।



