• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

শতাব্দীর প্রবীণতম বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল!

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ১৮, ২০২৬
in খেলাধুলা
0
শতাব্দীর প্রবীণতম বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল!

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। একমাত্র দল হিসেবে বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশগ্রহণের নজির রয়েছে সেলেসাওদের। বিশ্বকাপ শিরোপাও তারা জিতেছে সবচেয়ে বেশি—পাঁচবার। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে। কিন্তু সর্বশেষ শিরোপা জয়ের পর কেটে গেছে দীর্ঘ দুই যুগ। ‘হেক্সা মিশন’ আর সফল করতে পারেনি শৈল্পিক ফুটবলের দেশটি। এবার কী পারবে সেই আক্ষেপ ঘুচাতে? তার উত্তর দিতে পারে কেবল সময়।

সেই উত্তর মেলাতেই আজ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় রিও ডি জেনেইরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের তালিকা প্রকাশের কথা। নতুন মুখের ঝলক নয়, বরং অভিজ্ঞতার কাঁধে ভর করেই এ শতাব্দীর সবচেয়ে প্রবীণতম বিশ্বকাপ দল পেয়ে উত্তর আমেরিকার মাটিতে পা রাখতে যাচ্ছে ব্রাজিল।

বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিলে প্রায়শই ‘পুনর্গঠন’ শব্দটি জোরালোভাবে উচ্চারিত হয়। ২০২২ সালের হতাশার পরও অনেকে নতুন দল গঠনের প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। সিবিএফ ফিফার কাছে যে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা পাঠিয়েছে, সেখানে ২০ জন খেলোয়াড় আছেন যারা অন্তত একটি বিশ্বকাপ খেলেছেন—এবং তারা সবাই ছিলেন কাতার বিশ্বকাপে। অর্থাৎ, আনচেলত্তির ঘোষিত দলে মাত্র ছয়জন খেলোয়াড়ই নতুন সংযোজন হতে পারেন, যারা ২০২২ সালে জাতীয় দলের ভাবনায় ছিলেন না।

এতে স্পষ্ট হয়, কাতার বিশ্বকাপে বিদায়ের পরও সেই দলের বড় অংশ এখনো শীর্ষ পর্যায়ে নিজেদের ধরে রেখেছেন। বিশ্বকাপ-অভিজ্ঞ ২০ জনের মধ্যে অন্তত ১৫ জনকে এবার প্রায় নিশ্চিত ধরা হচ্ছে—ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, কাসেমিরো ও মার্কিনিওসের মতো তারকারা। এখনো আশা বাঁচিয়ে রেখেছেন নেইমার ও পেদ্রো। সবচেয়ে বেশি বিশ্বকাপ-অভিজ্ঞ খেলোয়াড় দেখা যেতে পারে আক্রমণভাগে, সংখ্যাটা পাঁচ পর্যন্ত পৌঁছাতে পারে। অনুপাতে সবচেয়ে অভিজ্ঞ হতে পারে মিডফিল্ড।

ইতিহাস বলছে, এ শতাব্দীতে ব্রাজিলের সর্বোচ্চ বিশ্বকাপ-অভিজ্ঞ খেলোয়াড় ছিল ১০ জন (২০০৬ ও ২০২২ সালে)। এবার সেই রেকর্ড ভেঙে যাচ্ছে। অন্যদিকে, বিশ্বকাপ-অভিষিক্ত খেলোয়াড়ের সংখ্যা হতে পারে এ শতাব্দীর সর্বনিম্ন (বর্তমানে রেকর্ড ২০০৬ সালের ১৩ জন)।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ব্রাজিলের গড় বয়স ছিল ২৭.৮৮ বছর—৩২ দলের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। তবে অভিজ্ঞতা সবসময় বাধা নয়। আর্জেন্টিনা ২০২২ সালে মাত্র সাতজন অভিষিক্ত খেলোয়াড় নিয়েই জিতেছিল শিরোপা। ফ্রান্স ২০১৮ সালে জেতে ছয়জন অভিজ্ঞ নিয়ে। আর ২০১৪ সালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা জেতা জার্মানির দলে ছিল ১১ জন বিশ্বকাপ-ফেরত ফুটবলার।

Tags: AncelottiBrazil2026dwnnHexaMissionVeteranSquad
ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

সেপ্টেম্বর ২২, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.