লিঙ্গভিত্তিক সহিংসতার (GBV) শিকার হওয়া মানুষদের সঠিক সেবাদান এবং মানবিক সহায়তামূলক কাজে নিজেদের যুক্ত করতে আগ্রহীদের দক্ষতা বাড়াতে সম্প্রতি আয়োজিত হলো দুই দিনব্যাপী “GBV-MHPSS” (Gender Based Violence – Mental Health and Psychosocial Support) ট্রেনিং।
‘লিভিং উইথ ওয়েলনেস’-এর এই বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সহিংসতার শিকার মানুষদের প্রয়োজনীয় মানসিক ও মনস্তাত্ত্বিক সামাজিক সহায়তা দেওয়ার উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
মানবিক সংকটে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এমন সময়োপযোগী উদ্যোগ সহিংসতার মুখোমুখি হওয়া মানুষদের পুনর্বাসন ও সুরক্ষায় এক অনন্য ভূমিকা রাখছে।



