সবার শরীর এক রকম নয়—তেমনি খাদ্যাভ্যাসও হওয়া উচিত ব্যক্তিভেদে ভিন্ন। গবেষণায় দেখা গেছে, রক্তের গ্রুপ অনুযায়ী খাবার গ্রহণ করলে হজম ও স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ে। কারণ, একেক রক্তের গ্রুপের মানুষের দেহে কিছু নির্দিষ্ট এনজাইমের মাত্রা কমবেশি থাকে, যার ফলে কিছু খাবার হজমে সমস্যা সৃষ্টি করতে পারে।
মানুষের সাধারণত চারটি রক্তের গ্রুপ হয়—A, B, AB এবং O। প্রতিটি গ্রুপের জন্য উপযোগী খাবারের ধরন ভিন্ন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন রক্তের গ্রুপের মানুষ কী খাবেন—
‘A’ রক্তের গ্রুপ:
এই গ্রুপের মানুষদের রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলকভাবে সংবেদনশীল। তাদের দেহে মাংস হজমের ক্ষমতা তুলনামূলক কম, তাই খাসি, গরু ও মুরগির মাংস যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। বরং নিরামিষভিত্তিক খাবার, ডাল ও সামুদ্রিক খাবার তাদের জন্য বেশি উপযোগী।
‘B’ রক্তের গ্রুপ:
‘B’ গ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। ফলে খাসি, মুরগির মতো আমিষ খাবার গ্রহণে তেমন সমস্যা হয় না। তবে তাদের ডায়েটে সবুজ শাকসবজি, মাছ এবং ফলের উপস্থিতি থাকা খুবই গুরুত্বপূর্ণ।
‘AB’ এবং ‘O’ রক্তের গ্রুপ:
এই দুই গ্রুপের মানুষের জন্য ভারস্যমূলক খাদ্যাভ্যাস অনুসরণ করা জরুরি। তাদের বিশেষ কোনো খাবার একেবারে বাদ দিতে না হলেও খাসি, গরু ও মুরগির মাংস খাওয়ার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখা ভালো।
রক্তের গ্রুপ অনুযায়ী খাদ্যাভ্যাস শুধু হজম নয়, রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই খাদ্যতালিকা তৈরি করার সময় নিজের রক্তের গ্রুপের বিষয়টি মাথায় রাখা উচিত।



