• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

যে শহরে দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ!

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৮, ২০২৫
in আন্তর্জাতিক
0
যে শহরে দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ!

স্মার্টফোন এখন আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। পড়াশোনা, কাজ, বিনোদন কিংবা সামাজিক যোগাযোগ—সব ক্ষেত্রেই এটি যেন অপরিহার্য হয়ে উঠেছে। তবে বিশ্বের এক শহরে স্মার্টফোন ব্যবহারে জারি করা হয়েছে কঠোর আইন।

জাপানের মধ্যাঞ্চলের শহর তোহোয়াকে (Tohoake)-এর স্থানীয় প্রশাসন সম্প্রতি এমন একটি বিধান চালু করেছে, যেখানে নাগরিকদের দিনে সর্বোচ্চ দুই ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ১ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়েছে এবং এটি মোট ৬৯ হাজার নাগরিকের ওপর প্রযোজ্য। নতুন আইনে বলা হয়েছে, অফিস বা শিক্ষার বাইরে অবসর সময়ে কেউ প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, স্কুল শিক্ষার্থীরা রাত ৯টার পর কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না, আর ১৮ বছরের নিচের কিশোর-কিশোরীরা রাত ১০টার পর স্মার্টফোন ব্যবহার বন্ধ করবে।

শহরের মেয়র মাসাফুমি কোকি (Masafumi Koki) জানিয়েছেন, এই উদ্যোগের উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, বরং নাগরিকদের সচেতন করা। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মানুষের শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, ঘুমে ব্যাঘাত ঘটায় এবং মনোযোগ কমিয়ে দেয়—এসব সমস্যা মোকাবিলায়ই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও আইন ভঙ্গের জন্য কোনো জরিমানা বা শাস্তি নির্ধারণ করা হয়নি, তবুও স্থানীয় প্রশাসন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বার্তা পাঠিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, তোহোয়াকে-ই জাপানের প্রথম শহর, যেখানে সব নাগরিকের জন্য স্মার্টফোন ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক জরিপে দেখা গেছে, জাপানের তরুণরা গড়ে দিনে ৫ ঘণ্টারও বেশি সময় অনলাইনে কাটায়, যা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য হুমকি হয়ে উঠছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.