• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১১, ২০২৬
in বাংলাদেশ
0
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো যাবে। এর আগে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের পৃথক মাপ নির্ধারণ করা হয়েছে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরির ক্ষেত্রেও কয়েকটি শর্ত দিয়েছে বিআরটিএ। প্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এতে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধনের সুযোগ রাখা হয়নি।

এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘ঢাকা মেট্রো-ল-১১-১১২৬’ নম্বরটি উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

Tags: BangladeshTrafficBRTAdwnnMotorcycleNumberPlateRoadSafety
ShareTweetSend

সর্বশেষ

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

আজ আন্তর্জাতিক সিঙ্গেলস ডে: ১১/১১ ঘিরে উদযাপন ও কেনাকাটার উৎসব

উখিয়ায় থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব শনাক্ত, দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা

নামের মিলের কারণে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস

ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, কিশোরদের অ্যাকাউন্টে বাড়ছে কড়াকড়ি

ফিফপ্রোর বিশ্ব একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

নভেম্বর ১১, ২০২৬
আজ আন্তর্জাতিক সিঙ্গেলস ডে: ১১/১১ ঘিরে উদযাপন ও কেনাকাটার উৎসব

আজ আন্তর্জাতিক সিঙ্গেলস ডে: ১১/১১ ঘিরে উদযাপন ও কেনাকাটার উৎসব

নভেম্বর ১১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.