• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ২৫, ২০২৬
in খেলাধুলা
0
মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার দুই তারকা হলেও নেইমার জুনিয়র এবং লিওনেল মেসির বন্ধুত্ব দীর্ঘদিন ধরেই ফুটবল দুনিয়ার আলোচনায় রয়েছে। আর্জেন্টাইন মহাতারকার ৩৯তম জন্মদিনে সেই সম্পর্কেরই আরেকটি দৃষ্টান্ত দেখা গেল।

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করার পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে মেসির জন্মদিন নিয়ে নেইমারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এ সময় তিনি মেসির প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার কথা স্পষ্টভাবে তুলে ধরেন। নেইমার বলেন, ‘মাঠের বাইরে মেসি আরও ভালো একজন মানুষ।’ তখন সাংবাদিক মজা করে বলেন, ‘মাঠেও তো সে অসাধারণ।’ জবাবে হাসতে হাসতে সম্মতি জানান ব্রাজিলিয়ান তারকা।

এরপর নেইমার আরও বলেন, ‘এই কারণেই আমি তাকে চিনি এবং তার সঙ্গে খেলেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। সে আমার খুব ভালো বন্ধু। গত কয়েক দিনেও আমাদের অনেক কথা হয়েছে। সে জানে আমি তাকে কতটা ভালোবাসি।’

দুই ফুটবল তারকার এই বন্ধুত্বের সূচনা এক দশকেরও বেশি আগে। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর তরুণ নেইমারকে আপন করে নেন মেসি। পরে লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে তারা গড়ে তোলেন ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত ও শক্তিশালী আক্রমণত্রয়ী ‘এমএসএন’, যা ফুটবল ইতিহাসে অন্যতম ভয়ংকর আক্রমণ ত্রয়ী হিসেবে বিবেচিত। ২০১৫ সালে তাদের অসাধারণ সমন্বয়ে বার্সেলোনা জেতে ঐতিহাসিক ট্রেবল। ইউরোপের শক্তিশালী রক্ষণভাগ ভেঙে দেওয়া এই ত্রয়ী আজও ফুটবলপ্রেমীদের মনে জায়গা করে আছে।

পরে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফারে নেইমার যোগ দেন পিএসজিতে। ভিন্ন ক্লাবে খেললেও দুইজনের সম্পর্ক অটুট থাকে। ২০২১ সালে মেসিও পিএসজিতে যোগ দিলে আবারও তারা একসঙ্গে খেলার সুযোগ পান, যদিও ইউরোপীয় সাফল্য প্রত্যাশা অনুযায়ী হয়নি। ২০২৩ সালে দুজনেই পিএসজি ছাড়েন—মেসি যান ইন্টার মিয়ামিতে এবং নেইমার যোগ দেন আল-হিলালে। পরবর্তীতে ইনজুরির কারণে কঠিন সময় কাটিয়ে নেইমার ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে।

এদিকে চলমান বিশ্বকাপে মেসি দারুণ ফর্মে আছেন। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার করা পাঁচ গোলের সবগুলোই তার, যা আবারও তার প্রভাবশালী পারফরম্যান্সের প্রমাণ দিচ্ছে।

Tags: BrazildwnnMessiMessiBirthdayNeymar
ShareTweetSend

সর্বশেষ

হিমাচলে আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরলেন শিক্ষার্থীরা

আইফোন ১৮ প্রো রিভিউ: নতুন ফিচার, দাম এবং ভালো-মন্দ

বাংলাদেশে চালু হলো বাংলালিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা

নতুন সিনেমা নিয়ে ফিরছেন ‘ইতিহাস’খ্যাত নায়ক কাজী মারুফ

মেসি-অধ্যায়ের সমাপ্তি, ‘একা’ হয়ে গেলেন স্কালোনি

রূপকথার শেষ অধ্যায়ে ড্রোনের আলোয় ‘গ্রাসিয়াস, লিও’

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

হিমাচলে আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরলেন শিক্ষার্থীরা

হিমাচলে আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরলেন শিক্ষার্থীরা

অক্টোবর ৭, ২০২৬
আইফোন ১৮ প্রো রিভিউ: নতুন ফিচার, দাম এবং ভালো-মন্দ

আইফোন ১৮ প্রো রিভিউ: নতুন ফিচার, দাম এবং ভালো-মন্দ

অক্টোবর ৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.