• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে দৈনিক ক্ষতি ৬০ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মার্চ ১২, ২০২৬
in আন্তর্জাতিক
0
মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে দৈনিক ক্ষতি ৬০ কোটি ডলার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অঞ্চলটির ভ্রমণ ও পর্যটন খাতে প্রতিদিন গড়ে অন্তত ৬০ কোটি ডলারের ক্ষতি হচ্ছে। বুধবার (১১ মার্চ) ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) এক বিবৃতিতে এই আর্থিক ক্ষতির চিত্র তুলে ধরে। সংস্থাটির মতে, আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় কমে যাওয়ায় এই ধস নেমেছে।

ডব্লিউটিটিসি জানিয়েছে, আকাশপথে যাতায়াত ব্যাহত হওয়া, পর্যটকদের মধ্যে আস্থার সংকট এবং আঞ্চলিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চাহিদা তলানিতে ঠেকেছে। উল্লেখ্য, বৈশ্বিক পর্যটনের ৫ শতাংশ এবং আন্তর্জাতিক ট্রানজিট ট্রাফিকের ১৪ শতাংশ এই অঞ্চলের ওপর দিয়ে পরিচালিত হয়।

দুবাই, আবুধাবি, দোহা এবং বাহরাইনের মতো প্রধান বিমানবন্দরগুলো দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৫ লাখ ২৬ হাজার যাত্রী যাতায়াত করেন। সেখানে প্রায় দুই সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে নেতিবাচক প্রভাব পড়েছে।

সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের জন্য মধ্যপ্রাচ্যের পর্যটন খাতের যে পূর্বাভাস ছিল, তাতে এ বছর আন্তর্জাতিক পর্যটকদের কাছ থেকে ২০ হাজার ৭০০ কোটি (২০৭ বিলিয়ন) ডলার আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, ভ্রমণ প্রবাহে যে কোনো ধরনের ব্যাঘাত পর্যটন ইকোসিস্টেমে খুব দ্রুত এবং বড় ধরনের অর্থনৈতিক প্রভাব ফেলে।

Tags: #MiddleEastTourism #TourismLoss #EconomicImpact #TourismCrisis #dwnn
ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ্যে ‘প্রিন্স’ টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব

মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে দৈনিক ক্ষতি ৬০ কোটি ডলার

বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের তারকাকে নিয়ে আইসিসির পোস্ট

সাদা নাকি লাল, কোন ডিমে পুষ্টি বেশি জেনে নিন

‘বাংলাদেশ আমাদের দুম্বার মতো মেরেছে’

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ্যে ‘প্রিন্স’ টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব

প্রকাশ্যে ‘প্রিন্স’ টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব

মার্চ ১২, ২০২৬
মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে দৈনিক ক্ষতি ৬০ কোটি ডলার

মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে দৈনিক ক্ষতি ৬০ কোটি ডলার

মার্চ ১২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.