প্রবাসী বাঙালিদের প্রিয় সাংস্কৃতিক সংগঠন হৃদয়বীণা আয়োজন করছে তাদের বহুল প্রতীক্ষিত ৯ম বার্ষিক সঙ্গীত, সাংস্কৃতিক ও খাদ্য-ফান্ডরেইজিং অনুষ্ঠান আগামী রবিবার, ২৪ আগস্ট ২০২৫ তারিখে। অনুষ্ঠানের মূল থিম “বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না…” — যেখানে থাকবে সোনালি দিনের বায়োস্কোপ ও বাংলা সংস্কৃতির নস্টালজিয়া ভরা স্মৃতিচারণ, গান, ভিজ্যুয়াল এবং মনোমুগ্ধকর পরিবেশনা।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ন্যানি জে. লি রিক্রিয়েশন সেন্টারের রিচার্ড কফম্যান অডিটোরিয়ামে (1108 Jefferson St, Alexandria, VA 22314)। অতিথিদের বিকেল ৪:৩০টার মধ্যে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে। অডিটোরিয়ামের আসন গ্রহণ শুরু হবে ৪:৪৫ মিনিটে এবং মূল অনুষ্ঠান চলবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
শুরুর আগে অতিথিরা ঢাকা ট্রিটস এর স্টলে সুস্বাদু স্ন্যাকস ও নানা ধরনের পানীয় উপভোগ করতে পারবেন।
টিকিট মূল্য: সাধারণ প্রবেশের জন্য $10, প্যাট্রন সিটিং এর জন্য $25। আগাম টিকিট ক্রয়ের জন্য জেল (Zelle) ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে, যদিও গেটেও টিকিট কেনা যাবে। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ সাংস্কৃতিক কার্যক্রমে ব্যবহৃত হবে এবং স্বেচ্ছা অনুদানও গ্রহণ করা হবে।
এক নজরে অনুষ্ঠান সম্পর্কে সবকিছু :
তারিখ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫
সময়: বিকেল ৫টা – রাত ৮টা (আগমন: ৪:৩০টার মধ্যে)
স্থান: Nannie J. Lee Recreation Center – Richard Kaufman Auditorium, 1108 Jefferson St, Alexandria, VA 22314
টিকিট: $10 (সাধারণ) | $25 (প্যাট্রন) | Zelle ও গেটে ক্রয়যোগ্য



