ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সিমরিন লুবাবা অনেক আগেই শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছিলেন। সম্প্রতি তিনি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। লুবাবা লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”
পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের মুখ দেখানো হয়নি। পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি লুবাবা। ফলে বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরেই তার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছায় ভাসিয়েছেন এবং তার সাহসী পদক্ষেপ ও আত্মপরিবর্তনের প্রশংসা করেছেন।



