• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২, ২০২৫
in খেলাধুলা
0
বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে দল গঠনে আগ্রহ দেখিয়েছিল মোট ১১টি প্রতিষ্ঠান। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে তিনটি প্রতিষ্ঠান, যার ফলে এবারের টুর্নামেন্টে নোয়াখালী এবং খুলনা অঞ্চল থেকে দল না থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার (২ নভেম্বর) মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে এ তথ্য জানান সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ও বিসিবির আইনজীবী মাহিন এম রহমান।

বাছাইপর্বে বাদ পড়া প্রতিষ্ঠানগুলো হলো—এসকিউ স্পোর্টস, মাইন্ড ট্রি এবং বাংলামার্ক গ্রুপ। এসকিউ স্পোর্টস পূর্বে তিন মৌসুম ‘চিটাগং কিংস’-এর মালিক হলেও খেলোয়াড় ও কর্মকর্তাদের বকেয়া, হোটেল বিল এবং কোচ ও সেলিব্রিটিদের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণে তাদের আবেদন গ্রহণ করেনি বিসিবি। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিটির নামে প্রায় ৪৬ লাখ টাকার হোটেল বিল ও কোচ শন টেইটসহ বেশ কয়েকজনের উল্লেখযোগ্য পাওনা বকেয়া রয়েছে।

এসকিউ স্পোর্টস বাদ পড়ার পর বিসিবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে যায় প্রতিষ্ঠানটি। তবে বিসিবির আপিলের পর আদালত জানায়, শর্ত পূরণ করলে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নতুন কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যেতে পারে। এই দৌড়ে বর্তমানে টিকে আছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড।

অন্যদিকে, খুলনা টাইগার্সের সাবেক মালিক মাইন্ড ট্রিও বাদ পড়েছে প্রাথমিক যাচাইয়ে, ফলে খুলনা থেকেও দল না থাকার আশঙ্কা রয়েছে। একই পরিস্থিতি নোয়াখালীর, কারণ তাদের সম্ভাব্য মালিক প্রতিষ্ঠান বাংলামার্ক গ্রুপও টিকতে পারেনি। তবে বিসিবি চাইলে এই অঞ্চলগুলোর ফ্র্যাঞ্চাইজি অন্য প্রতিষ্ঠানকে দেওয়ার সুযোগ রাখছে।

১১টি আগ্রহী প্রতিষ্ঠানের মধ্যে বাকি আটটি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে—এসএস গ্রুপ (কুমিল্লা), রিমার্ক হরল্যান (ঢাকা), বসুন্ধরা গ্রুপ (রংপুর), নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলস (রাজশাহী), আকাশবাড়ি হলিডেজ (বরিশাল), ক্রিকেট উইথ সামি (সিলেট) এবং ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড (চট্টগ্রাম)। এদের মধ্য থেকে চূড়ান্তভাবে ৫-৬টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে এবং তারা পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হবে। প্রয়োজনে কম দল নিয়েও টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.