• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু, পোস্ট দিয়ে মাস্কের উচ্ছ্বাস

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ৮, ২০২৬
in প্রযুক্তি
0
বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু, পোস্ট দিয়ে মাস্কের উচ্ছ্বাস

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের নির্বাহী স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’

বাংলালিংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে এই সেবা চালু হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজের বাইরে থাকা এলাকাতেও সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন ও বাংলালিংক সিমের মাধ্যমে প্রয়োজনীয় অ্যাপ ও লোকেশন সেবা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। বাংলাদেশই দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এ ধরনের সেবা চালু করেছে বলে বাংলালিংক জানিয়েছে।

স্পেসএক্সের নির্বাহী স্টেফানি বেডনারেক জানান, সেলুলার নেটওয়ার্কের বাইরে থাকা এলাকায় স্টারলিংকের প্রযুক্তি অতিরিক্ত সংযোগ সুবিধা দেবে। এর ফলে উপকূলীয় এলাকার বাসিন্দা, প্রত্যন্ত অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার ও ভ্রমণকারীরা প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকলেও যোগাযোগ ধরে রাখতে পারবেন।

জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হলে যোগাযোগ ধরে রাখাই এই সেবার অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে জেলে, সমুদ্রে কর্মরত মানুষ, ভ্রমণকারী এবং প্রত্যন্ত ও উপকূলীয় এলাকার বাসিন্দারা এ সেবা থেকে উপকৃত হতে পারেন। বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও এর ব্যবহার সম্ভব বলে জানানো হয়েছে।

স্টারলিংক মোবাইল সেবা প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প হিসেবে নয়; বরং মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাগুলোতে অতিরিক্ত সংযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যেই চালু করা হয়েছে। বাংলালিংকের তথ্য অনুযায়ী, চালুর প্রথম মাসে নির্দিষ্ট প্যাকেজের সঙ্গে এ সংযোগ সুবিধা বিনা অতিরিক্ত খরচে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

Tags: BanglalinkdwnnElonMuskSatelliteToMobileSpaceXStarlink
ShareTweetSend

সর্বশেষ

হুইলচেয়ারে বসেই স্বপ্নজয় স্বর্ণার

২.৩ বিলিয়নে উবারের নজরে বাংলাদেশি উদ্যোক্তা

কৃষকদের পাশে নানা পাটেকার

বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু, পোস্ট দিয়ে মাস্কের উচ্ছ্বাস

রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প

বিড়াল নিখোঁজে এলাকায় মাইকিং, সন্ধান দিলে পুরস্কার

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

হুইলচেয়ারে বসেই স্বপ্নজয় স্বর্ণার

হুইলচেয়ারে বসেই স্বপ্নজয় স্বর্ণার

অক্টোবর ৯, ২০২৬
২.৩ বিলিয়নে উবারের নজরে বাংলাদেশি উদ্যোক্তা

২.৩ বিলিয়নে উবারের নজরে বাংলাদেশি উদ্যোক্তা

অক্টোবর ৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.