মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত অসংখ্য বাংলাদেশি-আমেরিকান ব্যক্তিত্ব নিজেদের প্রতিভা, নিষ্ঠা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে তুলেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা শুধু আমেরিকান সমাজেই নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন নানাভাবে।
এইসব কৃতিত্বপূর্ণ ব্যক্তিত্বদের সম্মান জানাতে এবং তাদের অবদান তুলে ধরতে Business America Magazine এবার প্রকাশ করতে যাচ্ছে একটি বিশেষ সংখ্যা—“Bangladeshi American Community Changemakers”।
এই সংখ্যার মাধ্যমে এক মলাটে তুলে ধরা হবে যুক্তরাষ্ট্রে বসবাসরত এমন সব প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের গল্প, যারা আমেরিকান এবং বাংলাদেশি—দুই কমিউনিটির মাঝেই রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শিক্ষা, প্রযুক্তি, ব্যবসা, চিকিৎসা, নেতৃত্ব, সংস্কৃতি ও সমাজসেবার মতো নানা ক্ষেত্রে যারা নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন অসাধারণ সাফল্য, তাদের নিয়েই সাজানো হবে এই বিশেষ প্রকাশনা।
Business America Magazine-এর এই উদ্যোগ প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনুপ্রেরণার নতুন আলো ছড়িয়ে দেবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। অচিরেই প্রকাশিত হবে এই বিশেষ সংখ্যাটি, যা হয়ে উঠতে পারে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি কমিউনিটির অবদান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দলিল।



