বাংলাদেশের অন্যতম কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ তাদের গৌরবময় ৪০ বছরের সংগীতযাত্রা উদযাপন করতে যাচ্ছে কানাডার বিভিন্ন শহরে। এমএনসি এন্টারটেইনমেন্টের আয়োজনে সেপ্টেম্বর ও অক্টোবর জুড়ে অনুষ্ঠিত হবে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’—যা ঘিরে ইতোমধ্যেই কানাডার বাংলাদেশি এবং আন্তর্জাতিক সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
আয়োজকদের ভাষায়, “এটি শুধু একটি কনসার্ট নয়; এটি চার দশকের রক ঐতিহ্যের এক মহোৎসব। ওয়ারফেজ কানাডার মঞ্চে ইতিহাস গড়তে চলেছে। প্রস্তুত থাকুন—এটা হবে এক স্মরণীয় অভিজ্ঞতা।”
এই ট্যুরে ওয়ারফেজ যেসব শহরে পারফর্ম করবে:
লন্ডন – ৬ সেপ্টেম্বর
ভ্যাঙ্কুভার – ৭ সেপ্টেম্বর
এডমন্টন – ১২ সেপ্টেম্বর
হ্যালিফ্যাক্স – ১৪ সেপ্টেম্বর
সেন্ট জনস – ১৯ সেপ্টেম্বর
রেজিনা – ২০ সেপ্টেম্বর
সাসকাচুয়ান – ২১ সেপ্টেম্বর
টরন্টো – ২৬ সেপ্টেম্বর
অটোয়া – ২৭ সেপ্টেম্বর
উইনিপেগ – ৩ অক্টোবর
ওয়ারফেজের এই সফর শুধুই সংগীত পরিবেশন নয়—এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে রক ঐতিহ্য পৌঁছে দেওয়ার এক অনন্য আয়োজন।



