ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি। প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন তিনি, তবে সবচেয়ে বড় চমক—এই স্কোয়াডে নেই ব্রাজিলের পোস্টার বয়, নেইমার। যদিও ক্যাসেমিরো, অ্যান্টনি, রিচার্লিসনদের মতো অভিজ্ঞ তারকারা জায়গা পেয়েছেন।
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ৫ জুন ইকুয়েডর এবং ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে। এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। নেইমারকে না রাখার বিষয়ে তিনি বলেন, “সে ইনজুরি কাটিয়ে ফিরেছে ঠিকই, কিন্তু এখনো শতভাগ ফিট নয়। ওর সঙ্গে কথা বলেছি, ও পরিস্থিতি বুঝেছে।”
আনচেলত্তি জানিয়েছেন, তার লক্ষ্য ২০২৬ সালের বিশ্বকাপ। তাই তিনি অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গঠনে মনোযোগী। স্কোয়াডে আছেন ক্যাসেমিরো, মার্কিনিয়োসের মতো অভিজ্ঞরা; পাশাপাশি সুযোগ পেয়েছেন তরুণ প্রতিভাবান ফুটবলার এস্তেভাও ও আন্দ্রে সান্তোস।
আনচেলত্তির ঘোষিত ২৫ সদস্যের ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক:
আলিসন, বেন্তো, হুগো সাউজা
ডিফেন্ডার:
ডানিলো, ভ্যান্ডারসন, আলেক্স সান্দ্রো, কার্লোস অগুস্টো, ওয়েসলি, আলেক্সসান্দ্রো, বেরালদো, লিও ওর্তিজ, মার্কিনিয়োস
মিডফিল্ডার:
আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো, এডেরসন, জেরসন
ফরোয়ার্ড:
অ্যান্টনি, এস্তেভাও, মার্তিনেল্লি, কুনহা, রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র
আনচেলত্তির ব্রাজিল এখন এক নতুন অভিযাত্রায়, যার চূড়ান্ত লক্ষ্য হেক্সা শিরোপা—অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ জয়।



