• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নিউইয়র্কে বিশ্বের প্রথম এআই ডেটিং ক্যাফে, ফোনের সঙ্গেই বাস্তব ডেটের অভিজ্ঞতা।

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২১, ২০২৬
in আন্তর্জাতিক
0
নিউইয়র্কে বিশ্বের প্রথম এআই ডেটিং ক্যাফে, ফোনের সঙ্গেই বাস্তব ডেটের অভিজ্ঞতা।

প্রযুক্তিনির্ভর সম্পর্কের নতুন মাত্রা যোগ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে চালু হয়েছে বিশ্বের প্রথম এআই ডেটিং ক্যাফে। ভালোবাসা দিবস উপলক্ষে এ উদ্যোগ চালু করে এআই সম্পর্কভিত্তিক অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান EVA AI, যার নাম দেওয়া হয় “EVA Café”।

এই পপ-আপ ক্যাফেতে অংশগ্রহণকারীরা বাস্তব ডেটিং পরিবেশে বসে নিজেদের স্মার্টফোনের মাধ্যমে ভার্চুয়াল সঙ্গীর সঙ্গে সময় কাটান। প্রতিটি টেবিলে একজন অতিথির সামনে একটি ফোন স্ট্যান্ড রাখা ছিল, যেখানে এআই সঙ্গীর বাস্তবসম্মত অবতার দেখা যাচ্ছিল। ব্যবহারকারীরা হেডফোন দিয়ে লাইভ ভয়েস ও ভিডিও চ্যাটে ব্যক্তিগত আলাপ করেন, খাবার অর্ডার করেন এবং ডেটের অনুভূতি উপভোগ করেন। ঠিক যেন বাস্তব কোনো সঙ্গীর সঙ্গে দেখা করছেন।

আয়োজকদের দাবি, বিশ্বের কোটি কোটি মানুষ ইতোমধ্যেই এআই সঙ্গীর সঙ্গে কথা বলা, আবেগ ভাগাভাগি করা কিংবা রোমান্টিক সম্পর্ক তৈরির অভিজ্ঞতা পাচ্ছেন। তবে এতদিন সেই সম্পর্ক শুধুই স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাস্তব পরিবেশে ডেটের অভিজ্ঞতা দেওয়ার উদ্দেশ্যেই এই ক্যাফের আয়োজন করা হয়েছে।

বিশ্বজুড়ে এআই সঙ্গীর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তথ্য অনুযায়ী,

-যুক্তরাষ্ট্রের ২৮ শতাংশ প্রাপ্তবয়স্ক কখনো না কখনো এআই রোমান্সে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন

১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের ৭২ শতাংশ অন্তত একবার এআই সঙ্গী ব্যবহার করেছে।

-৩০ বছরের নিচে প্রতি তিনজন পুরুষের একজন এবং প্রতি চারজন নারীর একজন এআই পার্টনারের সঙ্গে যোগাযোগ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, ডেটিং অ্যাপের ক্লান্তি, সামাজিক উদ্বেগ এবং একাকীত্ব এই তিনটি কারণ এআই সম্পর্কের জনপ্রিয়তা বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে।

EVA AI কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মানুষের সম্পর্কের বিকল্প তৈরি করতে চায় না। বরং যারা সম্পর্কের মাঝামাঝি সময়ে আছেন বা মানসিকভাবে সহায়তা চান তাদের জন্য একটি সহায়ক প্ল্যাটফর্ম তৈরি করাই লক্ষ্য। ভবিষ্যতে বিশ্বের আরও শহরে এমন এআই ডেটিং ক্যাফে আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি যেভাবে মানুষের ব্যক্তিগত জীবনে প্রবেশ করছে, তাতে ভবিষ্যতে সম্পর্কের ধারণাও পরিবর্তিত হতে পারে। এআই ডেটিং ক্যাফে সেই পরিবর্তনেরই একটি নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

সোর্স: CNN, The New York Times and Newsweek

ShareTweetSend

সর্বশেষ

আইপিএল-পিএসএল কাঁপানো মোস্তাফিজ কেন ‘এ’ ক্যাটাগরিতে নেই?

আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

দীর্ঘ ১৯ বছর পর ভারত মাতাতে আসছেন শাকিরা

রাশিয়ায় বাংলাদেশিদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অস্ট্রেলিয়ায় ব্যতিক্রমী মিউজিক্যাল ড্রামা, দর্শকদের মুগ্ধ করল জলের গান

নিউইয়র্কে বিশ্বের প্রথম এআই ডেটিং ক্যাফে, ফোনের সঙ্গেই বাস্তব ডেটের অভিজ্ঞতা।

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

আইপিএল-পিএসএল কাঁপানো মোস্তাফিজ কেন ‘এ’ ক্যাটাগরিতে নেই?

আইপিএল-পিএসএল কাঁপানো মোস্তাফিজ কেন ‘এ’ ক্যাটাগরিতে নেই?

ফেব্রুয়ারি ২১, ২০২৬
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

ফেব্রুয়ারি ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.