• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

নজরুলজয়ন্তী ঘিরে কুমিল্লায় ৩ দিনের বর্ণাঢ্য আয়োজন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ২৫, ২০২৫
in বাংলাদেশ
0
নজরুলজয়ন্তী ঘিরে কুমিল্লায় ৩ দিনের বর্ণাঢ্য আয়োজন

প্রেম, সাম্য, দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শুরু হয়েছে জাতীয় পর্যায়ের তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। কবির রাজনীতি, প্রেম, সংগীত, সাহিত্য এবং ব্যক্তিজীবনের রঙিন অধ্যায়গুলোর সঙ্গে কুমিল্লার সম্পর্ক অটুট। এক কথায়, নজরুল ও কুমিল্লা যেন একই সুতোয় গাঁথা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ২৫, ২৬ ও ২৭ মে তিন দিনব্যাপী এ আয়োজন চলছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘চব্বিশের গণঅভ্যুত্থানঃ কাজী নজরুলের উত্তরাধিকার’।

২৫ মে (রোববার) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবির পৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী এবং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী।

স্মারক বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান। স্বাগত বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এ সময় ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাঁরা তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

দ্বিতীয় দিনেও থাকছে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী দিন (২৭ মে) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

ShareTweetSend

সর্বশেষ

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

চলে গেলেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

মোস্তাফিজ ‘ওয়ান’ পিস !

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.