রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে মার্কেটের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ৩৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথম উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও ৩টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। জনবহুল এই এলাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে আশপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো।



