• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

দর্শকদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে: শাহরুখ খান

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
আগস্ট ৩, ২০২৫
in বিনোদন
0
দর্শকদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে: শাহরুখ খান

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে তারকাখ্যাতি ধরে রাখা শাহরুখ খান এবার প্রথমবারের মতো পাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন তিনি। পুরস্কারপ্রাপ্তির পর আবেগাপ্লুত কিং খান ধন্যবাদ জানিয়েছেন ভক্ত ও সংশ্লিষ্ট সবাইকে। শুক্রবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি এ অনুভূতি প্রকাশ করেন।

ভিডিওবার্তায় শাহরুখ বলেন, “জাতীয় পুরস্কার এমন এক সম্মান, যা সারাজীবনের গর্ব হয়ে থাকবে। এটা কেবল পুরস্কার নয়, বরং বড় একটি দায়িত্ব। অভিনয় আমার কাছে শুধুই কাজ নয়—এটা সত্য ও জীবনের প্রতিফলন।” তিনি জুরি বোর্ড, চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান যাঁরা তাঁকে এই সম্মানের উপযুক্ত মনে করেছেন।

‘জওয়ান’ টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরুখ বলেন, “রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার এবং পুরো টিমকে ধন্যবাদ। আমার ব্যক্তিগত দলও সবসময় ধৈর্য ধরে পাশে থেকেছে, যাতে আমি আরও ভালোভাবে অভিনয় করতে পারি—এটা তাদের কাছে আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ।”

পরিবার প্রসঙ্গে তিনি বলেন, “আমার পরিবার আমাকে সবসময় ভালোবেসে আগলে রেখেছে। তাদের এমন ভালোবাসা ও সহানুভূতিতে আমার নিজেকে মাঝে মাঝে পরিবারের সবচেয়ে ছোট সদস্য মনে হয়। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।”

ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, “এই পুরস্কার আপনাদের সবার জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে আজকের এই অবস্থানে এনেছে। এখন দুই হাত একসঙ্গে খোলা নেই বলে আপনাদের জড়িয়ে ধরা যাচ্ছে না। তবে চিন্তা নেই, পপকর্ন রেডি রাখুন—আমি ফিরছি, থিয়েটারে। ততক্ষণ এক হাতেই চালিয়ে নিই!”

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের। এরপর তিন দশকে তিনি উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সিনেমা—‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই নেম ইজ খান’ সহ আরও অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র।

ShareTweetSend

সর্বশেষ

কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলবেন যেভাবে

সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি, তবে…

হাউসফুল ‘প্রেশার কুকার’

চিত্রনাট্যের দুর্বলতা আর টেকনিক্যাল ভুলে ভরা শাকিবের প্রিন্স

আয়ারল্যান্ডকে ‘বঞ্চিত’ করে ভারতকে বেছে নিল বাংলাদেশ

দলের সঙ্গে যোগ দিলেন না হামজা, কিন্তু কেন?

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলবেন যেভাবে

কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলবেন যেভাবে

মার্চ ২২, ২০২৬
সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি, তবে…

সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি, তবে…

মার্চ ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.