• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

তরুণদের আত্মহত্যার ঝুঁকি বাড়াচ্ছে ইন্টারনেট আসক্তি

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৫
in প্রযুক্তি
0
তরুণদের আত্মহত্যার ঝুঁকি বাড়াচ্ছে ইন্টারনেট আসক্তি

ইন্টারনেট আসক্তি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের জন্য এক গুরুতর হুমকিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম, বাজি ধরা, পর্নোগ্রাফি বা অনলাইন জুয়ার প্রতি অন্ধ আকর্ষণ তাদের মানসিক স্বাস্থ্যকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর প্রভাব পড়ছে তাদের ব্যক্তিজীবন, পড়াশোনা ও সামাজিক সম্পর্কে।

রংপুরের কাউনিয়া উপজেলার গের্দ্দ বালাপাড়ার আসিফ আলী (২০) অনলাইন জুয়ার ফাঁদে পড়ে ঋণে জর্জরিত হন। হতাশা তাকে এতটাই গ্রাস করে যে গত ১১ সেপ্টেম্বর তিনি বিষপান করেন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একইভাবে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর রংপুরের ১০ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে, যার একজন মারা যায়। ২০২১ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে আত্মহত্যা করেন আহমেদ বিন রাফি।

এসব ঘটনার মতো আরও অসংখ্য তরুণ-তরুণী পড়াশোনার চাপ, পারিবারিক অশান্তি, প্রেমে ব্যর্থতা কিংবা সোশ্যাল মিডিয়া আসক্তির কারণে হতাশায় ভুগছে। মানসিক রোগে আক্রান্ত তরুণদের সংখ্যা দ্রুত বাড়ছে।

গবেষণা ও জরিপ
আঁচল ফাউন্ডেশনের ২০২৩ সালের জরিপে দেখা যায়, মানসিক অবসাদের জন্য ৮৬ শতাংশ শিক্ষার্থী ইন্টারনেটকে দায়ী করছে। অনেকে অনলাইন গেম, ভিডিও দেখা, কেনাকাটা এমনকি সাইবার অপরাধেও জড়িয়ে পড়ছে। জরিপ অনুযায়ী, ২৩ শতাংশ শিক্ষার্থী অন্তর্মুখী হয়ে পড়ছে, ৩৫ শতাংশ হতাশায় ভুগছে এবং ২০ শতাংশ সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ২০২১ সালের তথ্য অনুযায়ী, ৭৬ শতাংশ ব্যবহারকারী ভিডিওতে, ৫৫ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ৫৪ শতাংশ গেমিংয়ে আসক্ত। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ১৫–২৫ বছর বয়সী তরুণরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১০–১৯ বছর বয়সী প্রতি সাতজনের একজন মানসিক সমস্যায় আক্রান্ত এবং ১৫–২৯ বছর বয়সীদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ আত্মহত্যা।

বিশেষজ্ঞদের মতামত
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের প্রধান ডা. মো. আব্দুল মতিন বলেন, “ইন্টারনেট আসক্তি এখন তরুণদের জন্য মাদকাসক্তির মতোই ভয়ংকর।” তিনি উল্লেখ করেন, রাত জাগা, পরিবার থেকে মানসিক দূরত্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় এবং ক্যারিয়ারজনিত অযথা চাপ তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। অভিভাবকদের পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, “সন্তানের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে, সময় দিতে হবে; জোর করে চাপিয়ে দেওয়া যাবে না।”

করণীয়
বিশেষজ্ঞরা মনে করেন, তরুণদের মানসিক সুস্থতা রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। ইন্টারনেট ব্যবহারের সময়সীমা নির্ধারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানো, ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং আত্মউন্নয়নমূলক কার্যক্রম চালু করলে ইন্টারনেট আসক্তি অনেকাংশেই কমানো সম্ভব।

ShareTweetSend

সর্বশেষ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাবা হলেন অভিনেতা পলাশ

বাবা হলেন অভিনেতা পলাশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.