বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেলি (Deli) এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই (ACI) এর যৌথ পথচলার মাধ্যমে দেশের স্টেশনারি বাজারে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার শেরাটন হোটেলে “বিয়ন্ড দ্য অরডিনারি, বিয়ন্ড দ্য বাউন্ডারি” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ডেলি ইন্টারন্যাশনালের ডিরেক্টর জনাব মার্স এবং এসিআই-এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলাসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ডেলির আন্তর্জাতিক মানসম্পন্ন ও উদ্ভাবনী স্টেশনারি পণ্যসমূহ এসিআই-এর শক্তিশালী বিপণন নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া। ডেলির আধুনিক ও টেকসই পণ্যগুলো শিক্ষার্থী, পেশাজীবী এবং সৃজনশীল ব্যক্তিদের কাজের গতি ও মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। গুণগত মান ও সৃজনশীলতার সমন্বয় ঘটিয়ে দেশের শিক্ষা ও পেশাগত খাতে ইতিবাচক পরিবর্তন আনাই এই যৌথ উদ্যোগের প্রধান অঙ্গীকার।



