টেক্সাস প্রতিনিধি, হাসিনা আখতার
ডালাস টেক্সাসের এডিসন শহরের কোয়ালিটি স্যাুটস এ অনুষ্ঠিত হলো ‘ডালাস বাংলা উৎসব’ এর ধন্যবাদসূচক অনুষ্ঠান।
১৮ অক্টোবর ২০২৫ সালে আরভিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল ‘ডালাস বাংলা উৎসব-৪’ অনুষ্ঠান। সে অনুষ্ঠানে যে সব শিল্পী ও কলাকুশলী অংশ নিয়েছিলেন তাদের দেয়া হলো ধন্যবাদ ও প্রশংসাপত্র। সাথে সে অনুষ্ঠান সফল করতে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন তাঁদেরকেও জানানো হলো আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
আজকের অনুষ্ঠান পরিচালনা করেছেন ‘ডালাস বাংলা উৎসব’ এর প্রতিষ্ঠাতা কেন কাদের ও সাবেরা কাদের । মাঝে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৈশ ভোজ ও ঝমঝমাট আড্ডার মধ্য দিয়ে হয় অনুষ্ঠানের চমৎকার পরিসমাপ্তি।



