• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

জোতার ‘২০’ নম্বর জার্সিকে অবসরে পাঠাচ্ছে লিভারপুল

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ১২, ২০২৫
in খেলাধুলা
0
জোতার ‘২০’ নম্বর জার্সিকে অবসরে পাঠাচ্ছে লিভারপুল

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার স্মৃতিকে অমর করে রাখতে তার পরা ২০ নম্বর জার্সি চিরতরে অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে লিভারপুল ফুটবল ক্লাব। গত সপ্তাহে ভয়াবহ এক দুর্ঘটনায় জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা নিহত হন।

২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই জোতা ২০ নম্বর জার্সি পরতেন। মাঠে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিক গুণাবলির জন্য ক্লাবের ভক্ত-সমর্থকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি।

লিভারপুল জানায়, জোতার স্ত্রী রুটে এবং পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—পুরুষ, নারী ও একাডেমি দল—সব পর্যায়ে ২০ নম্বর জার্সি আর ব্যবহার করা হবে না। এভাবে ক্লাব চায়, দিয়োগো জোতার নাম ও স্মৃতি চিরকাল তাদের সঙ্গে জড়িয়ে থাকুক।

ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবল বিভাগের সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়ের সম্মানে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা চাই, ২০ নম্বরের মাধ্যমে দিয়োগো সবসময় আমাদের হৃদয়ে জীবন্ত থাকুক।’ তিনি আরও বলেন, ‘জোতা আমাদের ২০তম লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাই ২০ নম্বরটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই।’

জোতার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লিভারপুল দলের অনেক খেলোয়াড়ই পর্তুগাল গিয়েছিলেন। তাদের শোক এখনও গভীর, তবে ধীরে ধীরে অনুশীলনে ফিরতে শুরু করেছেন সবাই। রোববার প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে লিভারপুল। ধারণা করা হচ্ছে, সেই ম্যাচেও জোতাকে সম্মান জানানো হবে।

লিভারপুল ক্লাবের ভাষায়, ‘জোতার অবদান কেবল মাঠেই সীমাবদ্ধ ছিল না। তার ব্যক্তিত্ব, উদ্দীপনা ও ভালোবাসা পুরো ক্লাবকে স্পর্শ করেছে। আমাদের কাছে তিনি চিরকালীন ২০ নম্বর—এখন, এবং ভবিষ্যতেও।’

ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.