• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১১, ২০২৬
in অন্যান্য
0
জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। কিন্তু এই অধিকার যদি জালিয়াতির মাধ্যমে অপব্যবহার করা হয়, তাহলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে জাল ভোটকে একটি গুরুতর ও শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। আইন অনুযায়ী, জাল ভোটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।

জাল ভোট বলতে এমন ভোটকে বোঝায়, যা প্রকৃত ভোটার নিজে স্বেচ্ছায় দেননি। যেমন—অন্য কেউ কোনো ভোটারের নাম ব্যবহার করে ভোট দেওয়া, ভোটার উপস্থিত না থাকলেও ব্যালট পেপার বা ইভিএমে ভোট পড়ে যাওয়া, ভয়ভীতি বা জোরপূর্বক নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা, কিংবা একজন ব্যক্তির একাধিকবার ভোট দেওয়া। অর্থাৎ যেখানে ভোটারের স্বাধীন ইচ্ছা অনুপস্থিত, সেখানেই জাল ভোটের অস্তিত্ব। স্বাধীনতার পর থেকে বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে জাল ভোটের অভিযোগ উঠেছে, যা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও অনাস্থা তৈরি করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও জাল ভোটের আশঙ্কার কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ নির্বাচনকে কেন্দ্র করে জাল ভোট প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক মামলা, গ্রেফতার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ থেকে ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী, ভোটকেন্দ্রে বেআইনি আচরণ ও অপরাধের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান আছে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ও বিচারিক হাকিম অপরাধের মাত্রা বিবেচনা করে তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করতে পারেন।

আইন অনুযায়ী, জাল ভোটের আওতায় পড়ে—কোনো প্রার্থীকে সুবিধা দিতে বা বাধাগ্রস্ত করতে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তির সহায়তা নেওয়া বা প্ররোচিত করা; ভোট দেওয়ার অযোগ্য জেনেও ভোট দেওয়া বা ব্যালট পেপার চাওয়া; একই কেন্দ্রে একাধিকবার ভোট দেওয়া; একই নির্বাচনে একাধিক কেন্দ্রে ভোট দেওয়া; ভোট চলাকালে ব্যালট পেপার সরিয়ে ফেলা; কিংবা এসব কাজে অন্যকে প্ররোচিত করা বা সহায়তা চাওয়া। এসব অপরাধ প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

Tags: #Election2026 #BangladeshElection #FakeVote #ElectoralFraud #Democracy #ElectionLaw #ZeroTolerance #RuleOfLaw #VotingRights #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

৯ কোটির বেশি মানুষের ছানি অপারেশন দরকার

আজ প্রিয়জনকে প্রতিশ্রুতি দেওয়ার দিন

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়ে জাতিসংঘের বার্তা

মোশাররফ করিমের পর্দার নতুন রূপ! ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগিরই আসছে

মাঠ থেকে বের হলেই ফুটবল থেকে দূরে থাকি: ইয়ামাল

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
৯ কোটির বেশি মানুষের ছানি অপারেশন দরকার

৯ কোটির বেশি মানুষের ছানি অপারেশন দরকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.