• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

খাদ্যে ভেজাল প্রমাণিত হলে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৫, ২০২৬
in বাংলাদেশ
0
খাদ্যে ভেজাল প্রমাণিত হলে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব
খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে নিরাপদ খাদ্য আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে পুরস্কার হিসেবে দেওয়ার প্রস্তাবও রয়েছে। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখার পক্ষে মত দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব প্রস্তাব ও নির্দেশনা তুলে ধরা হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ সংশোধনের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা যাবে। এ ছাড়া আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে পুরস্কার হিসেবে দেওয়ার প্রস্তাব রয়েছে।

বৈঠকে খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। ভোক্তাদের কাছে মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বিদ্যমান আইন আরও কঠোর করার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার পক্ষে মত দেন।

ধান সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের বিষয়েও গুরুত্ব দেন খাদ্যমন্ত্রী। তিনি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করার নির্দেশনা দেন, যাতে কোনো মধ্যস্বত্বভোগী কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে।

বৈঠকে দেশের খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সারা দেশে খাদ্যগুদামগুলোর মোট ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন। ২০৩০ সালের মধ্যে এই সক্ষমতা বাড়িয়ে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে বিদ্যমান খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পুরোনো ও ব্যবহারের অনুপযোগী গুদাম সরেজমিন পরিদর্শনের মাধ্যমে চিহ্নিত করে সেগুলো বাতিল এবং প্রয়োজন অনুযায়ী নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে। নতুন গুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখতে গুদামের আর্দ্রতা নিয়ন্ত্রণ, পোকামাকড় দমন, ছত্রাকের ঝুঁকি কমানো এবং আধুনিক মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tags: dwnnFoodAdulterationFoodSafetyFoodSafetyLawSafeFood
ShareTweetSend

সর্বশেষ

খাদ্যে ভেজাল প্রমাণিত হলে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা

আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা ফিরে পেল সেনেগাল

অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা সরকারের

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

খাদ্যে ভেজাল প্রমাণিত হলে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

খাদ্যে ভেজাল প্রমাণিত হলে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

নভেম্বর ২৫, ২০২৬
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা

নভেম্বর ২৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.