• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ২৩, ২০২৬
in খেলাধুলা
0
কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানবিক আচরণ দিয়েও আলোচনায় এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমা ভোজিনহার পরিবারের চার সদস্যকে বিশ্বকাপ ফাইনাল উপভোগের সুযোগ করে দিতে তিনি নিজ উদ্যোগে ভিআইপি টিকিটের ব্যবস্থা করেন। আর্থিক সীমাবদ্ধতার কারণে তাদের পক্ষে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা সম্ভব ছিল না। বিষয়টি জানার পর মেসি শুধু টিকিটই নয়, কেপ ভার্দে থেকে ফাইনালের ভেন্যু পর্যন্ত তাদের যাতায়াতের সম্পূর্ণ খরচও বহন করেন। ফলে তারা গ্যালারিতে বসে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল সরাসরি উপভোগ করার সুযোগ পান। যদিও সেই ম্যাচে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডটকম জানায়, মেসি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন যেন ভোজিনহার পরিবারের চার সদস্যকে বিনামূল্যে ফাইনালের ভিআইপি টিকিট দেওয়া হয়। বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই কেপ ভার্দে দারুণ নৈপুণ্য দেখায়। গ্রুপ পর্বে তারা স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে অপরাজিত থাকে। শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষেও ১১১ মিনিট পর্যন্ত ২-২ সমতায় ছিল ম্যাচটি। শেষ পর্যন্ত একটি আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে ৪০ বছর বয়সী ভোজিনহা মোট ১৮টি সেভ করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান।

চিলির সংবাদমাধ্যম লা তের্সেরা–এর বরাতে জানা যায়, ম্যাচ শেষে ভোজিনহা ও মেসির মধ্যে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। ভোজিনহার ভাষ্য অনুযায়ী, মেসি তাকে আলিঙ্গন করে বলেন, “তুমি অসাধারণ খেলেছ। তোমাকে নিয়ে তোমার দেশের মানুষের গর্ব করা উচিত।” এই প্রশংসাকে নিজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন কেপ ভার্দের গোলরক্ষক। পরে তিনি মেসির কাছে জার্সি বদলের অনুরোধ করলে মেসি সাক্ষাৎকার শেষ হওয়ার পর টানেলে তাকে নিজের জার্সি দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে আর্জেন্টাইন সাংবাদিক ইয়ানিনা লাতোরের দাবি, ভোজিনহার পরিবারের সদস্যদের পাশাপাশি আরও কয়েকজন আর্থিকভাবে অসচ্ছল ফুটবলপ্রেমীর জন্যও বিশ্বকাপ ফাইনালের টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি। তার এই উদ্যোগ বিশ্বজুড়ে সমর্থকদের কাছে প্রশংসিত হয়েছে এবং মাঠের বাইরেও তার মানবিক দৃষ্টান্তের আরেকটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tags: ArgentinaCapeVerdedwnnFIFAWorldCup2026LionelMessiMessiVozinha
ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশ এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন

রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা

ভুটানের বিপক্ষে ১-০ গোলে জয়, ‘সুপার সাব’ ইব্রাহিমের গোলেই বাংলাদেশের বাজিমাত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় সাধারণ ছুটি

আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

বাংলাদেশ এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন

বাংলাদেশ এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন

নভেম্বর ৫, ২০২৬
রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা

রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা

নভেম্বর ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.