২০২৬ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival) বিশেষভাবে শ্রদ্ধা জানানো হচ্ছে বীর ফরাসি ফটো সাংবাদিক আন্তোনি লালিকানকে (Antoni Lallican)। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি রাশিয়ান ড্রোন হামলায় প্রাণ হারান ৩ অক্টোবর, ২০২৫ সালে।
আন্তোনি লালিকান পেশাগত দায়িত্ব পালনকালে ইউক্রেনের ডনবাস অঞ্চলে একটি এফপিভি ড্রোন হামলার শিকার হন। উল্লেখ্য যে, এই যুদ্ধে আন্তোনিই প্রথম সাংবাদিক যিনি সরাসরি ড্রোন হামলার মাধ্যমে নিহত হয়েছেন। তার সাহসিকতা এবং যুদ্ধের ভয়াবহতা বিশ্বের সামনে তুলে ধরার অসামান্য অবদানকে স্বীকৃতি দিতেই এই বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে তাকে সম্মাননা প্রদান করা হয়।
প্যারিসে জন্ম নেওয়া এই প্রতিভাবান সাংবাদিক সিরিয়া, লেবানন ও ইসরায়েলের মতো উত্তপ্ত অঞ্চলের সংঘাতময় জীবনের ছবি তুলে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। তার অকাল মৃত্যু বিশ্ব সাংবাদিকতা মহলে এক গভীর শোকের ছায়া ফেলেছে, যা কান-এর মঞ্চে আজ নতুন করে স্মরণ করা হলো।



