নিউইয়র্ক থেকে প্রচারিত জনপ্রিয় বাংলা গণমাধ্যম ‘ঠিকানা টিভি’র দর্শকপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর মঞ্চে এবার হাজির হচ্ছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। দুই বাংলার শোবিজ তারকাদের আড্ডায় মুখর এই অনুষ্ঠানের ধারাবাহিকতায়, সজলের উপস্থিতি দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন চমক ও মনখোলা আলোচনার এক দারুণ পর্ব। অনুষ্ঠানের উপস্থাপক জায়েদ খান জানান, এটিই তাদের প্রথম সরাসরি মুখোমুখি হওয়া। তিনি বলেন, সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে, একসঙ্গে সজলের ‘কন্যা’ গানে পারফর্ম করেছেন এবং সজল তার অভিনয়জীবনের নানা অজানা কথা ভাগ করেছেন। এই বিশেষ পর্বটি আগামী শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানা টিভিতে প্রচারিত হবে।



