দাম্পত্য জীবনের নানা টানাপোড়েনের পর আবারও আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সম্প্রতি তৃতীয় স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর থেকেই তিনি একের পর এক বিয়ের প্রস্তাবে ভাসছেন।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেন হিরো আলম, যা সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে যেমন বিতর্ক সৃষ্টি হয়, তেমনি ভক্তদের প্রতিক্রিয়াও ছিল তীব্র।
তালাকের পর থেকেই অসংখ্য নারী ভক্ত তার প্রতি আগ্রহ প্রকাশ করছেন বলে জানান হিরো আলম। তিনি বলেন,
“রিয়া মনিকে তালাক দেওয়ার পর থেকে মেসেঞ্জারে প্রবেশ করতে পারছি না। অনেক মেয়ে মেসেজ করছে— তারা আমাকে বিয়ে করতে চায়। আমি এই ভালোবাসা ও আগ্রহকে সম্মান করি।”
তবে নতুন করে বিয়ের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন তিনি। হিরো আলমের ভাষায়,
“আমি এখনো কাউকে বিয়ের আশ্বাস দিইনি। এটা শুধু আমার একার সিদ্ধান্ত নয়; পরিবারের সঙ্গে আলোচনা করেই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
তিনি আরও বলেন,
“আমি বিয়ে করতে চাই, তবে তা হুটহাট কোনো আবেগে নয়। এবারের বিয়েটা হবে ভেবেচিন্তে ও স্থিরভাবে। আমি চাই আমার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ ও ভালো একটি পরিবার। তাই এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি ভালো মনের অধিকারী এবং বাস্তবতা বুঝে সম্পর্ককে এগিয়ে নিতে পারবেন।”
বর্তমানে পারিবারিক বিষয় ও কনটেন্ট নির্মাণ নিয়েই সময় কাটাচ্ছেন হিরো আলম। তবে নতুন প্রেম বা বিয়ের সম্ভাবনা ঘিরে তার ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে, যা সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।



