বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম শেষ হয়েছে জমজমাট উত্তেজনার মধ্য দিয়ে। সবাইকে অবাক করে নিলামের সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে উঠে এসেছেন মোহাম্মদ নাঈম শেখ। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ভিড়িয়েছে ১ কোটি ১০ লাখ টাকায়।
এবারের নিলামে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৪১৫ জন ক্রিকেটার অংশ নেন। এর মধ্যে দেশি ছিলেন ১৫৮ জন এবং বিদেশি ক্রিকেটার ২৮৭ জন। অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের বাজেট অনুযায়ী পছন্দের খেলোয়াড়দের দলে টেনে নেয়।
দেশি ক্যাটাগরিতে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স। অন্যদিকে তুলনামূলকভাবে শক্তিশালী বিদেশি ক্রিকেটার দলে নিতে সফল হয়েছে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস।
নিলামে শীর্ষ ১০ দামি ক্রিকেটারের তালিকায় রয়েছেন—
১) মোহাম্মদ নাঈম শেখ – ১ কোটি ১০ লাখ টাকা (চট্টগ্রাম রয়্যালস)
২) তাওহীদ হৃদয় – ৯২ লাখ টাকা (রংপুর রাইডার্স)
৩) লিটন দাস – ৭৫ লাখ টাকা (রংপুর রাইডার্স)
৪) মোহাম্মদ সাইফউদ্দিন – ৬৮ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
৫) তানজিম হাসান সাকিব – ৬৮ লাখ টাকা (রাজশাহী ওয়ারিয়র্স)
৬) নাহিদ রানা – ৫৬ লাখ টাকা (রংপুর রাইডার্স)
৭) শামীম হোসেন পাটোয়ারী – ৫৬ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
৮) মোহাম্মদ মিঠুন – ৫২ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
৯) হাবিবুর রহমান সোহান – ৫০ লাখ টাকা (নোয়াখালী এক্সপ্রেস)
১০) সৈয়দ খালেদ আহমেদ – ৪৭ লাখ টাকা (সিলেট টাইটান্স)



