স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৬ এপ্রিল সকাল ৮টা থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুসহ মোট ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৬ জন এবং নিশ্চিত হাম রোগী ২২৪ জন। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জন ও নিশ্চিত রোগী ১ হাজার ৩৯৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮৩ জন এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (৬ জন), আর নিশ্চিত হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১২৮ জনের।



