• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

এএফসির দুই ক্যাটাগরিতে পুরস্কার পেল বাফুফে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৯, ২০২৬
in খেলাধুলা
0
এএফসির দুই ক্যাটাগরিতে পুরস্কার পেল বাফুফে

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে দুটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল’-এর সিলভার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সংস্থাটি। পাশাপাশি ‘এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’-এর রুবি ক্যাটাগরিতেও সম্মাননা অর্জন করেছে বাফুফে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস। চলতি বছর এএফসির দুটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল বাফুফে। শেষ পর্যন্ত উভয় ক্যাটাগরিতেই সম্মাননা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ফুটবলের অগ্রগতির স্বীকৃতি পেয়েছে সংস্থাটি।

এর আগে ২০২৫ সালে ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল’-এর ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাফুফে। ফলে টানা দ্বিতীয়বারের মতো এএফসির গ্রাসরুটস ফুটবল বিভাগে স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে মেম্বার অ্যাসোসিয়েশন ক্যাটাগরির আরেকটি সম্মাননা।

‘এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার ২০২৬’-এর রুবি ক্যাটাগরির পুরস্কারটি এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য দেশগুলোর সামগ্রিক ফুটবল উন্নয়ন কার্যক্রম ও সাফল্যের মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ফুটবলে অর্জন, ঘরোয়া প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ের ফুটবলের প্রসার, কোচিং ও রেফারিং কার্যক্রম, নারী ফুটবলের অগ্রগতি, সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগ এবং বিভিন্ন ফুটবল আয়োজন বিবেচনায় নেওয়া হয়।

অন্যদিকে, ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল ২০২৬’-এর সিলভার ক্যাটাগরিতে পুরস্কারটি দেওয়া হয়েছে তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে। এ ক্ষেত্রে গ্রাসরুটস ফুটবলের উন্নয়নমূলক উদ্যোগ, প্রতিযোগিতা আয়োজন, সামাজিক কার্যক্রম, কোচিং কোর্স ও কর্মশালা, বিনিয়োগ এবং বিভিন্ন ফুটবল আয়োজনের বিষয়গুলো মূল্যায়ন করা হয়।

এএফসির এই দ্বৈত স্বীকৃতি বাংলাদেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বিভিন্ন পর্যায়ে ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানো এবং একটি টেকসই ফুটবল কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বাফুফের চলমান উদ্যোগগুলোকে আরও উৎসাহিত করবে এই অর্জন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tags: AFCAFCAwards2026BangladeshFootballBFFdwnnGrassrootsFootball
ShareTweetSend

সর্বশেষ

এএফসির দুই ক্যাটাগরিতে পুরস্কার পেল বাফুফে

১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দৃষ্টিশক্তি নেই, তবু অদম্য সাহসে হিমালয় পেরিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে সৌদি যুবক

ঢাকায় আসছে আন্তর্জাতিক পপ সেনসেশন ওটিলিয়া, মাতাবেন ‘বিলিয়নেরা’র জাদুতে

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয়রথ: জেনেভায় পুরস্কৃত ওয়েব সিরিজ ‘অ্যানি’

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এএফসির দুই ক্যাটাগরিতে পুরস্কার পেল বাফুফে

এএফসির দুই ক্যাটাগরিতে পুরস্কার পেল বাফুফে

নভেম্বর ১৯, ২০২৬
১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

নভেম্বর ১৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.