• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ২১, ২০২৫
in আন্তর্জাতিক
0
উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল

রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অন্তত ৭০ জনকে। মর্মান্তিক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে একটি রহস্যময় সতর্কবার্তা।

ঘটনার একদিন আগে, ২০ জুলাই (রোববার) ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা ছিল, “একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।”

পোস্টটিতে আরও দাবি করা হয়, ভবনটির রক্ষণাবেক্ষণের অবহেলাই এই বিপর্যয়ের মূল কারণ হবে। পোস্টদাতা নিজেকে একজন স্থপতি হিসেবে পরিচয় দিয়ে লেখেন, “আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে। কিন্তু সবার সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।”

২১ জুলাই (সোমবার) যখন উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ঘটে, তখন একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট দেওয়া হয়। সেখানে দুর্ঘটনার ভিডিও শেয়ার করে লেখা হয়, “আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক।”

পোস্টটিতে আরও বলা হয়, “বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে। আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন—না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে।”

এই পেজটির অ্যাবাউট সেকশনে জানা যায়, ‘অ্যানোনিমাস মেইন পেজ’ বিভিন্ন সময় বিশ্বজুড়ে নানা ধরনের আগাম সতর্কবার্তামূলক পোস্ট করে থাকে। তবে তারা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না। পেজটি মূলত যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত বলে দাবি করা হয়েছে।

ঘটনার আগাম বার্তা এবং বাস্তবে ঘটনার ঘটনার সঙ্গে মিল থাকায় এখন নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে চরম রহস্য, শঙ্কা ও আলোচনার সৃষ্টি হয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.