• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ইউনাইটেডের আর একটি জয়ে ৫০০দিন পর চুল কাটতে পারবেন ভক্ত

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৬
in খেলাধুলা
0
ইউনাইটেডের আর একটি জয়ে ৫০০দিন পর চুল কাটতে পারবেন ভক্ত

ম্যানচেস্টার ইউনাইটেডের আর মাত্র একটি জয়ের অপেক্ষায় অবশেষে ফুরোতে চলেছে এক ব্যতিক্রমী প্রতিজ্ঞার গল্প। ফ্র্যাঙ্ক আইলেট—সামাজিক যোগাযোগমাধ্যমে যিনি পরিচিত দ্য ইউনাইটেড স্ট্র্যান্ড নামে—শপথ করেছিলেন, তার প্রিয় ক্লাব টানা পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচ না জেতা পর্যন্ত তিনি চুল কাটবেন না। সেই প্রতিজ্ঞা রাখতে রাখতে কেটে গেছে ৫০০ দিনেরও বেশি সময়। দীর্ঘ এই সময়ে ইউনাইটেড বারবার হোঁচট খেললেও, এবার যেন ভাগ্য বদলাতে চলেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে ২–০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। কর্নার থেকে বক্সের মাথায় বল পেয়ে প্রথম গোলটি করেন ব্রায়ান এমবেউমো। এরপর দিয়োগো দালোতের নিখুঁত ক্রস থেকে গোল করে জয় নিশ্চিত করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। এই গোলের মধ্য দিয়ে ইউনাইটেডের হয়ে তার ২০০তম গোল-অবদান পূর্ণ হয়।

এই জয়ের আগে ইউনাইটেড টানা আরও তিনটি ম্যাচে জয় পেয়েছিল। প্রথমে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২–০ গোলে হারায় তারা। এরপর মাইকেল ক্যারিকের দল অ্যাওয়েতে আর্সেনালের বিপক্ষে ৩–২ ব্যবধানে নাটকীয় জয় পায়, যেখানে শেষ মুহূর্তে ম্যাথিউস কুনহার গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পরে ফুলহামের বিপক্ষে পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৯৪তম মিনিটে বেঞ্জামিন সেসকোর গোলে জয় নিশ্চিত করে রেড ডেভিলরা।

টানা চতুর্থ জয়ের পর ফ্র্যাঙ্ক আইলেট নিশ্চিত করেছেন, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ওয়েস্ট হ্যামের বিপক্ষে ইউনাইটেডের ম্যাচটি তিনি গভীর মনোযোগ দিয়ে দেখবেন। সেই ম্যাচে ইউনাইটেড জিতলেই অবশেষে তিনি চুল কাটার অনুমতি পাবেন। তবে হ্যামাররা অঘটন ঘটাতে পারলে তার অপেক্ষা আরও দীর্ঘ হবে, আর চুলও আরও লম্বা হতে থাকবে।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচটি ঘিরে দ্য ইউনাইটেড স্ট্র্যান্ডকে নিয়ে যখন ভক্তদের কৌতূহল তুঙ্গে, তখন তিনি জানিয়েছেন—এই ম্যাচে তিনি একটি লাইভ ওয়াচ-অ্যালং স্ট্রিম করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “ক্যারিক স্টিয়ারিংয়ে, এই চুল আর বেশিদিন নেই। পাঁচটার মধ্যে চারটা শেষ—চ্যালেঞ্জ শুরু করার পর এই প্রথম টানা চারটি জয়। এবার সত্যিই হচ্ছে! ক্যারিককে অসংখ্য ধন্যবাদ।” তিনি আরও জানান, সামনে এই উপলক্ষে বিশেষ কিছু পরিকল্পনাও রয়েছে।

মাইকেল ক্যারিকের অধীনে নাটকীয়ভাবে বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স। রুবেন আমোরিমের সময়ে যেখানে দল টানা দুই ম্যাচেও জয় পায়নি, সেখানে ক্যারিক দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউনাইটেড নতুন আত্মবিশ্বাসে খেলছে। আমোরিমের অধীনে গত মৌসুমে ক্লাবটি ইতিহাসের অন্যতম বাজে অবস্থানে লিগ শেষ করে এবং ইউরোপা লিগ ফাইনালেও হতাশাজনক পারফরম্যান্স দেখায়।

ক্যারিকের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসও। টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, “মাইকেল খেলোয়াড়দের মাঠে দায়িত্ব নেওয়ার স্বাধীনতা দিয়েছে। সে সব সময় জানত, কীভাবে খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হয়। আমি বিশ্বাস করতাম, সে একজন দারুণ ম্যানেজার হবে—এখন সে সেটাই প্রমাণ করছে।” তিনি আরও যোগ করেন, ইউনাইটেডের জার্সি গায়ে যে চাপ ও প্রত্যাশা থাকে, সেটার সঙ্গে মানিয়ে নেওয়াই তাদের দায়িত্ব।

ওয়েস্ট হ্যাম সহজ প্রতিপক্ষ না হলেও, দ্য ইউনাইটেড স্ট্র্যান্ডের আশা—এই ম্যাচেই যেন শেষ হয় তার ‘চুল কাটার যন্ত্রণা’। ইউনাইটেড জিতলে, ২০২৪ সালের ৫ অক্টোবরের পর এই প্রথমবারের মতো চুল কাটতে পারবেন তিনি। এখন অপেক্ষা আর মাত্র ৯০ মিনিটের।

Tags: #ManchesterUnited #MUFC #PremierLeague #MichaelCarrick #BrunoFernandes #RedDevils #FootballFans #UnitedStrand #FiveGameStreak #OldTrafford #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সকালে ভেজানো কিশমিশের জাদুকরী উপকারিতা

বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

১৩ বছরের আগে শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে ঝুঁকি

ইউনাইটেডের আর একটি জয়ে ৫০০দিন পর চুল কাটতে পারবেন ভক্ত

নারীদের তুলনায় পুরুষদের বয়স আগে বাড়ে কেন, কী বলছে বিজ্ঞান

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের সিনেমার শুটিং

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালে ভেজানো কিশমিশের জাদুকরী উপকারিতা

সকালে ভেজানো কিশমিশের জাদুকরী উপকারিতা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

ফেব্রুয়ারি ৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.