• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

ইউটিউব থেকে আয় করতে আসছে নতুন নিয়ম

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ১১, ২০২৬
in প্রযুক্তি
0
ইউটিউব থেকে আয় করতে আসছে নতুন নিয়ম

আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ইউটিউবের মনিটাইজেশন ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে নির্মাতাদের আগের তুলনায় বেশি ওয়াচটাইম বা দর্শকসংখ্যার শর্ত পূরণ করতে হবে। ফলে ২০২৭ সাল ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় করতে গত ১২ মাসে একটি চ্যানেলে অন্তত ৮ হাজার ঘণ্টা পাবলিক ভিডিও ওয়াচটাইম থাকতে হবে। বিকল্প হিসেবে গত ৯০ দিনে ২ কোটি যোগ্য Shorts ভিউ অর্জন করতে হবে। বর্তমানে এই সীমা ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনে ১ কোটি Shorts ভিউ। তবে চ্যানেলের কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকার শর্ত অপরিবর্তিত থাকবে।

নতুন নিয়মের প্রভাব শুধু নতুন নির্মাতাদের ওপর নয়, ইতোমধ্যে ইউটিউবের মনিটাইজেশনে থাকা চ্যানেলগুলোর ওপরও পড়তে পারে। বিশেষ করে Shorts থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন আয় পেতে গত ৯০ দিনে নির্ধারিত সংখ্যক যোগ্য ভিউ ধরে রাখতে হবে। কোনো চ্যানেলের Shorts ভিউ নির্ধারিত সীমার নিচে নেমে গেলে Shorts থেকে আয় সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তবে চ্যানেলটি পুরোপুরি মনিটাইজেশন হারাবে না। পরবর্তীতে প্রয়োজনীয় ভিউ অর্জন করতে পারলে Shorts থেকে আয় আবার চালু হওয়ার সুযোগ থাকবে।

ইউটিউব জানিয়েছে, যারা ইতোমধ্যে Shorts থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় করছেন, তাদের ওপর নতুন নিয়মের প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে। তবে কতগুলো চ্যানেল নতুন নির্ধারিত সীমার নিচে রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

ছোট নির্মাতাদের জন্যও কিছু নতুন সুযোগ রাখছে ইউটিউব। ইউটিউব শপিং, ব্র্যান্ডের সঙ্গে কাজ এবং নতুন জনপ্রিয় কনটেন্ট তৈরির ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এসব সুবিধার অর্থের পরিমাণ ও বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি।

তবে প্রাথমিক স্তরের মনিটাইজেশন সুবিধায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ৫০০ সাবস্ক্রাইবার, গত ৯০ দিনে অন্তত তিনটি পাবলিক ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৩০ লাখ Shorts ভিউ থাকলে নির্মাতারা ইউটিউবের প্রাথমিক পার্টনার কর্মসূচিতে যুক্ত হতে পারবেন। তবে এই স্তরে বিজ্ঞাপন বা ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করার সুযোগ থাকবে না।

এদিকে ইউটিউব প্রিমিয়াম লাইট নিয়েও নতুন পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। যেসব দেশে ইউটিউব প্রিমিয়াম চালু রয়েছে, সেখানে প্রিমিয়াম লাইট সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। এই সেবার সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ নির্মাতাদের জন্য বরাদ্দ থাকবে। ইউটিউবের পরিকল্পনা অনুযায়ী, প্রিমিয়াম লাইট থেকে পাওয়া নিট সাবস্ক্রিপশন আয়ের ৬০ শতাংশ নির্মাতাদের জন্য নির্ধারিত তহবিলে যাবে। পূর্ণ ইউটিউব প্রিমিয়ামের ক্ষেত্রে এই হার ৩০ শতাংশ। দর্শকেরা কোন নির্মাতার ভিডিও কতটা দেখছেন, তার ওপর ভিত্তি করে এই অর্থ বণ্টন করা হবে।

ইউটিউবের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের পর মনিটাইজেশন ও নির্মাতাদের আয়ের সুযোগে এবারই বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষ করে Shorts-এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০ হাজার কোটির বেশি Shorts ভিউ হচ্ছে, যেখানে ২০২৪ সালে দৈনিক Shorts ভিউয়ের সংখ্যা ছিল প্রায় ৭ হাজার কোটি।

নতুন নিয়মের ফলে ইউটিউব নির্মাতাদের জন্য নিয়মিত দর্শক ধরে রাখা, দীর্ঘমেয়াদি কনটেন্ট পরিকল্পনা এবং Shorts-এর পাশাপাশি দীর্ঘ ভিডিওতেও মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: YouTube Official Blog

Tags: dwnnYouTubeYouTubeCreatorsYouTubeMonetizationYouTubePartnerProgram
ShareTweetSend

সর্বশেষ

কারা সেই চার নৌ সদস্য, যাঁদের নামে কোস্ট গার্ডের জাহাজের নতুন নামকরণ

অস্ট্রেলিয়ায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশি নারীদের উদ্যোগ

নিজেদের মাঠে ৫ উইকেট পাওয়া অনেক আনন্দের: হাসান মাহমুদ

মাইক্রোসফট ও গুগলের পর এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মেটার

কাতারে বাংলাদেশ এমএইচএম স্কুলে এইচএসসিতে পাসের হার ৯২.৭৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ শিক্ষার্থী

রোনালদোর বিদায় নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি ইনফান্তিনো

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

কারা সেই চার নৌ সদস্য, যাঁদের নামে কোস্ট গার্ডের জাহাজের নতুন নামকরণ

কারা সেই চার নৌ সদস্য, যাঁদের নামে কোস্ট গার্ডের জাহাজের নতুন নামকরণ

নভেম্বর ৬, ২০২৬
অস্ট্রেলিয়ায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশি নারীদের উদ্যোগ

অস্ট্রেলিয়ায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশি নারীদের উদ্যোগ

নভেম্বর ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.