• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

আহত জিৎ, বন্ধ হলো সিনেমার শুটিং

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৭, ২০২৫
in বিনোদন
0
আহত জিৎ, বন্ধ হলো সিনেমার শুটিং

টালিউডের সুপারস্টার জিৎ—যার উপস্থিতি মানেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল, আর যার অভিনয় দুই বাংলার সিনেপ্রেমীদের কাছে এক নির্ভরতার নাম। সম্প্রতি ঘোষণা হতেই আলোচনার কেন্দ্রে উঠে আসে তার নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। শুটিং শুরু হতেই দর্শকদের উত্তেজনা পৌঁছেছিল তুঙ্গে। তবে সেই প্রত্যাশার মধ্যেই নেমে আসে অশনি সংকেত। সব প্রস্তুতি ও পরিকল্পনাকে থামিয়ে দিয়ে আচমকাই স্থগিত করা হয় ছবির শুটিং, যা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন জিৎ। এতে তার হাতে গুরুতর আঘাত লাগে। অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে নির্মাতা পক্ষ আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

জিৎ ঠিক কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ছবির পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছেন, আপাতত শুটিং পুনরায় শুরুর কোনো নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ করা সম্ভব হয়নি।

এই সিনেমায় জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহের ভূমিকায়। এটি একটি অ্যাকশনধর্মী ও ইতিহাসভিত্তিক চলচ্চিত্র, যেখানে উঠে আসবে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময়ের নানা ঘটনা। চরিত্রটির জটিলতা ও শারীরিক চ্যালেঞ্জপূর্ণ দৃশ্যগুলোই শুটিংকে করে তুলেছিল আরও কঠিন।

১৯০৩ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম সংগঠক। জীবনের শেষ পর্যায়ে তিনি নকশালপন্থী রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। সাধারণ মানুষের সহায়তায় ব্যাংক ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। ইতিহাসের এই বর্ণাঢ্য ও বিতর্কিত চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতেই গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন টালিউডের এই তারকা অভিনেতা।

এই সিনেমায় জিতের পাশাপাশি অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, রজতাভ দত্ত, সোমনাথ করসহ আরও বেশ কয়েকজন নামকরা অভিনেতা। ছবিটি আগামী ২০২৬ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ড. মামুন

মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা শামীম জামান

অভিনেতা রিফাত চৌধুরীর পাশে থাকবেন জায়েদ খান

সতর্কবার্তা পেল বাংলাদেশ

মানের মানবিক মহোদ্যোগ

এশিয়ান গেমসে আবারো ইমরানুরের চমক

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ড. মামুন

৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ড. মামুন

সেপ্টেম্বর ২৬, ২০২৬
মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা শামীম জামান

মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা শামীম জামান

সেপ্টেম্বর ২৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.