• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

আল নাসর ছাড়তে চান রোনালদো!

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ১১, ২০২৫
in খেলাধুলা
0
আল নাসর ছাড়তে চান রোনালদো!

আবারও শিরোপা হাতছাড়া হওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোর ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে—এমনটাই দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে তার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ঘেরা। বর্তমানে চুক্তি নবায়নের আলোচনা স্থগিত রয়েছে, যা রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন আরও জোরালো করেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম Marca জানায়, চলতি সপ্তাহে আল-ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হারের পরই আল-নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি নবায়নের আলোচনা বন্ধ হয়ে গেছে। এর আগে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তারা। এই পরপর ব্যর্থতায় হতাশ হয়ে পড়েছেন পর্তুগিজ মহাতারকা।

প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো দুই বছরের নতুন চুক্তিতে সই করতে আগ্রহী ছিলেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও ট্রফিহীন সময় তাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ২০২৩ সালের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দিয়েছিলেন তিনি। সৌদি প্রো লিগের পোস্টার বয় হয়ে ওঠার পরও গত দুই মৌসুমে ক্লাবটি ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো ট্রফিই জিততে পারেনি।

এই ব্যর্থতায় রোনালদোর হতাশা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। Marca আরও জানায়, শুধু ক্লাব নয়, রোনালদোর নিজ পক্ষ থেকেও চুক্তি নবায়ন নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। এমনকি আল-নাসরও ভাবছে, তাকে ধরে রাখার আর কোনো যৌক্তিকতা রয়েছে কি না।

তবে রোনালদোর বিদায়ের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। বরং তার লক্ষ্য অনেক দূরগামী। ৪০ বছর বয়সেও তিনি খেলে যেতে চান, যতদিন না প্রতিযোগিতামূলক ফুটবলে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেন। বর্তমানে তার গোলসংখ্যা ৯৩৪।

এখন প্রশ্ন হচ্ছে—এই লক্ষ্য পূরণের পথে রোনালদো কি আল-নাসরের হয়েই খেলবেন, নাকি নতুন কোনো ক্লাবের জার্সিতে শুরু করবেন নতুন অধ্যায়? বর্তমানে লিগ টেবিলে আল-নাসর রয়েছে চতুর্থ স্থানে, যা আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার সুযোগ থেকে তাদের বঞ্চিত করতে পারে। সোমবার আল-আখদুদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন রোনালদো। তবে তার ভেতরে যে বড় সিদ্ধান্ত নিয়ে দ্বিধা চলছে, তা এখন আর গোপন নয়।

বিশ্ব ফুটবল ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে—রোনালদোর পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে?

ShareTweetSend

সর্বশেষ

নারীদের তুলনায় পুরুষদের বয়স আগে বাড়ে কেন, কী বলছে বিজ্ঞান

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের সিনেমার শুটিং

আজ প্রপোজ ডে, মনের কথা জানাবেন যেভাবে

সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

নারীদের তুলনায় পুরুষদের বয়স আগে বাড়ে কেন, কী বলছে বিজ্ঞান

নারীদের তুলনায় পুরুষদের বয়স আগে বাড়ে কেন, কী বলছে বিজ্ঞান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের সিনেমার শুটিং

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের সিনেমার শুটিং

ফেব্রুয়ারি ৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.