• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

আন্দোলনের ‍মুখে এশিয়ার আরেক দেশে প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুন ৩, ২০২৫
in আন্তর্জাতিক
0
আন্দোলনের ‍মুখে এশিয়ার আরেক দেশে প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন এশিয়ার একটি দেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৩ জুন) পার্লামেন্টে আনা আস্থা ভোটে হেরে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসান্নামস্রাইন ওয়ুন-এর্দেনে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

তার ছেলের বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের পর দেশজুড়ে দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু হয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ওয়ুন-এর্দেনের ছেলে এবং তার বান্ধবী বাগদানের ছুটিতে একাধিক বিলাসী ব্র্যান্ডের শপিং ব্যাগ ও একটি কালো ডিওর শোল্ডার ব্যাগ প্রদর্শন করছেন। এক ছবিতে তাদের সুইমিংপুলে চুম্বনরত অবস্থাতেও দেখা যায়। বান্ধবীর একটি ছবির ক্যাপশনে লেখা ছিল, “জন্মদিনের শুভেচ্ছা আমাকে।”

এই ঘটনাগুলো ঘিরে মঙ্গোলিয়াজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, বিশেষ করে রাজধানী উলানবাটারে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী পরিবার কীভাবে এত বিলাসী জীবনযাপন করেন? এ নিয়ে দেশটির দুর্নীতি দমন সংস্থা তদন্ত শুরু করেছে।

আস্থা ভোটে ৮৮ সদস্যের মধ্যে ওয়ুন-এর্দেনের পক্ষে ভোট দেন ৪৪ জন, বিপক্ষে ভোট দেন ৩৮ জন। কিন্তু পার্লামেন্টে আস্থা টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল অন্তত ৬৪ জন সদস্যের সমর্থন। ফলাফল ঘোষণার পর তিনি বলেন, “মহামারি, যুদ্ধ এবং শুল্কের মতো কঠিন সময়ে আমার দেশ ও জনগণের সেবা করা ছিল আমার জন্য সম্মানের।”

তবে ওয়ুন-এর্দেনে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেছেন, সমালোচকরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, তার নেতৃত্বে মঙ্গোলিয়ায় দুর্নীতির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ২০২৩ সালে সরকারি স্বচ্ছতার দিক থেকে ১৮০টি দেশের মধ্যে মঙ্গোলিয়ার অবস্থান ছিল ১১৪তম।

উল্লেখ্য, রাশিয়া ও চীনের মাঝে অবস্থিত মঙ্গোলিয়া ১৯৯০-এর দশকের গোড়ায় সোভিয়েত ইউনিয়নের পতনের পর গণতন্ত্রে রূপান্তরিত হয়। কিন্তু দুর্নীতি সেখানে দীর্ঘদিন ধরেই একটি স্থায়ী সমস্যা। এর আগেও দেশটির সাবেক প্রধানমন্ত্রী সুখবাটার বাটবোল্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, যেখানে তাকে নিউইয়র্কে খনির অর্থ চুরি করে অ্যাপার্টমেন্ট কেনার অভিযোগে অভিযুক্ত করা হয়, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.