• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড় হলেন গ্রিন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৬, ২০২৫
in খেলাধুলা
0
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড় হলেন গ্রিন

আইপিএল ২০২৬ মিনি নিলামে রীতিমতো ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। মাত্র ২ কোটি রুপি ভিত্তিমূল্য থেকে শুরু হওয়া তুমুল নিলাম লড়াই শেষে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলে ভেড়ায় ২৫.২০ কোটি রুপিতে। এর মধ্য দিয়ে মিচেল স্টার্কের ২৪.৭৫ কোটির রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড়ে পরিণত হন গ্রিন। তবে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী তিনি ব্যক্তিগতভাবে পাবেন সর্বোচ্চ ১৮ কোটি রুপি।

নিলাম শুরু হতেই ক্যামেরন গ্রিনকে ঘিরে ছিল তীব্র প্রতিযোগিতা। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স দর হাঁকায়, এরপর যোগ দেয় রাজস্থান রয়্যালস। কেকেআর ও রাজস্থানের মধ্যে লড়াই চলার পর ১৩.৬০ কোটিতে রাজস্থান সরে দাঁড়ায়। তখন মনে হচ্ছিল সহজেই গ্রিনকে পাবে কেকেআর। কিন্তু শেষ মুহূর্তে নিলামে প্রবেশ করে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে ও তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরের মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। ১৮ কোটি পার হওয়ার পরও কেউ ছাড়েনি। শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কেকেআর গ্রিনকে দলে নেয়, সিএসকে পিছিয়ে যায়।

এই নিলামে শুধু দামেই নয়, আরেকটি বিরল রেকর্ড গড়েছেন গ্রিন। এক নিলামে সর্বোচ্চ ১১৭ বার বোলি পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি, যা আগে ছিল শ্রেয়াস আইয়ারের (১০৩ বার)।

তবে এত বড় অঙ্কে বিক্রি হলেও গ্রিন পুরো অর্থ পাবেন না। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, মিনি নিলামে বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ বেতনসীমা ১৮ কোটি রুপি। এই সীমা নির্ধারণ করা হয়েছে মেগা নিলামের সর্বোচ্চ রিটেনশন স্ল্যাবের সঙ্গে সামঞ্জস্য রেখে। ১৮ কোটির বেশি যে অর্থ উঠবে, তা জমা যাবে বিসিসিআইয়ের প্লেয়ার ওয়েলফেয়ার ফান্ডে। যদিও কেকেআর তাদের পার্স থেকে পুরো ২৫.২০ কোটি রুপিই ব্যয় করবে। এই নিয়ম শুধুমাত্র বিদেশি খেলোয়াড়দের জন্য প্রযোজ্য, ভারতীয়দের ক্ষেত্রে নয়।

২৬ বছর বয়সী ক্যামেরন গ্রিন এর আগে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে আইপিএল খেলেছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৯ ম্যাচে তার সংগ্রহ ৭০৭ রান, যার মধ্যে রয়েছে অপরাজিত ১০০ রানের ইনিংস, পাশাপাশি তিনি নিয়েছেন ১৬টি উইকেট। নিলামে ব্যাটার হিসেবে তালিকাভুক্ত থাকলেও গ্রিন জানিয়েছেন, আইপিএলে তিনি নিয়মিত বোলিংও করবেন।

নিলামের শুরুতেই ডেভিড মিলার ২ কোটি রুপি ভিত্তিমূল্যে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন। সামনে আরও অনেক তারকা ক্রিকেটারের জন্য দর হাঁকা বাকি থাকায়, নিলামের উত্তেজনা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

ShareTweetSend

সর্বশেষ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাবা হলেন অভিনেতা পলাশ

বাবা হলেন অভিনেতা পলাশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.