• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

২০০ রানের ওপরে দলকে নিয়ে যেতে চান লিটন

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ২৮, ২০২৫
in খেলাধুলা
0
২০০ রানের ওপরে দলকে নিয়ে যেতে চান লিটন

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তবে তার মূল লক্ষ্য আরও বড়—বাংলাদেশ যেন নিয়মিতভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ থেকে ২৫০ রানের ইনিংস গড়ে তুলতে পারে।

আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে যদিও অনেকে আন্ডারডগ মনে করছেন, তবে লিটন বেশ সতর্ক। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল বলে কিছু নেই। বাংলাদেশ অতীতে অনেক দলের বিপক্ষে হেরেছে, এটা নতুন কিছু নয়। আমরা যদি হেরে যাই, সেটা হবে। কিন্তু আসল বিষয় হলো আমরা কতটা ভালো খেলতে পারছি।’

সিলেটের ব্যাটিংবান্ধব উইকেট আর এশিয়া কাপের ভেন্যু আবুধাবির কন্ডিশন নিয়ে আত্মবিশ্বাসী লিটন বলেন, ‘আবুধাবিতেও উইকেট ব্যাটিং সহায়ক হবে, ঠিক যেমনটা সিলেটে। তবে ২০০-২৫০ রান করতে হলে এর অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা শিশিরের মধ্যে অনুশীলন করেছি, খেলোয়াড়রা জানে কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।’

তিনি আরও জানান, নুরুল হাসান সোহান ও সাইফ হাসানের দলে ফেরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। লিটনের ভাষায়, ‘তাদের দলে ফেরানোয় আমি খুশি। সোহান বহুদিন ধরে ধারাবাহিকভাবে পারফরম করছে। সাইফের আক্রমণাত্মক মানসিকতা আমাদের মিডল অর্ডারে দরকার ছিল। সে কিছুটা বোলিংও করতে পারে। দু-এক ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তাদের বাদ দেওয়া হবে না।’

তবে বৃহস্পতিবার বাংলাদেশ দল বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি; দিনের সেশন বাতিল করা হয়। অন্যদিকে অতিথি নেদারল্যান্ডস বিকেলে স্বাচ্ছন্দ্যে নেট সেশন সম্পন্ন করেছে।

ShareTweetSend

সর্বশেষ

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে জমজমাট বিজ্ঞান মেলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

টাইম টিভির যুগপূর্তিতে বাংলাদেশি কমিউনিটির প্রশংসায় হেকিম জেফরি

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

সেপ্টেম্বর ৩০, ২০২৬
লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.