• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

১৬ বছর বয়সের নিচে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ৮, ২০২৬
in বাংলাদেশ
0
১৬ বছর বয়সের নিচে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

দেশের ১৬ বছর বয়সের নিচে শিশু-কিশোরদের ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শিশু-কিশোরদের মানসিক, শারীরিক ও নৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েজ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অনেক শিশু দীর্ঘ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকায় পড়াশোনা, খেলাধুলা এবং সামাজিক কার্যক্রম থেকে দূরে সরে যাচ্ছে, ফলে তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে শিশুদের মধ্যে খিটখিটে মেজাজ, অনিদ্রা, উদ্বেগ ও বিষণ্ণতার মতো মানসিক সমস্যা বাড়ছে। পাশাপাশি অনলাইনে ছড়িয়ে থাকা সহিংস ভিডিও, ক্ষতিকর গেম এবং নেতিবাচক কনটেন্ট শিশুদের অপরাধপ্রবণ করে তুলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজেই গুজব, ভুয়া তথ্য ও অশ্লীল কনটেন্ট ছড়িয়ে পড়ছে, যা শিশুদের নৈতিক ও সামাজিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কার্যকর নীতিমালা বা নিষেধাজ্ঞা আরোপে সরকারের পদক্ষেপ চাওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, নোটিশ পাওয়ার পর ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

Tags: ChildSafetyDigitalWellnessdwnnLegalNoticeSocialMediaBan
ShareTweetSend

সর্বশেষ

১০০০ টাকার নোট বাতিল ও টাকা ছাপানো বন্ধের দাবিতে আইনি নোটিশ

বাংলাদেশে বিদেশি চক্রের সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার নেটওয়ার্ক

গ্রেফতারি পরোয়ানা ও হাইকোর্টে জামিন: ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

রংপুর থেকে নিউ ইয়র্ক: ড. সায়েরা হক

নাটোরে হ্যাকার সম্রাট গ্রেপ্তার

মুক্তির আনন্দে ডানা মেলল ২৩ টিয়া

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

১০০০ টাকার নোট বাতিল ও টাকা ছাপানো বন্ধের দাবিতে আইনি নোটিশ

১০০০ টাকার নোট বাতিল ও টাকা ছাপানো বন্ধের দাবিতে আইনি নোটিশ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
বাংলাদেশে বিদেশি চক্রের সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার নেটওয়ার্ক

বাংলাদেশে বিদেশি চক্রের সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার নেটওয়ার্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.