• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

১০ বছরের কারুকাজে তৈরি নীতা আম্বানির ২০ কোটি টাকার ব্রোচ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ৩, ২০২৬
in আন্তর্জাতিক
0
১০ বছরের কারুকাজে তৈরি নীতা আম্বানির ২০ কোটি টাকার ব্রোচ

একটি গয়না তৈরি করতে সাধারণত কয়েক দিন থেকে কয়েক মাস সময় লাগে। তবে ফড়িং আকৃতির একটি ব্রোচ তৈরি করতে লেগেছে দীর্ঘ ১০ বছর। আর এর আনুমানিক দাম প্রায় ১৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯ কোটি ৬৫ লাখ টাকা। ব্যতিক্রমী নকশা ও দীর্ঘ নির্মাণপ্রক্রিয়ার কারণে আলোচনায় এসেছে এই অলংকারটি। সম্প্রতি এটি পরে সবার নজর কেড়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি।

‘সোয়ারিং স্পিরিট’ নামের ব্রোচটি তৈরি করেছেন বিশ্বখ্যাত অলংকারশিল্পী ওয়ালেস চ্যান। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা নীতা আম্বানি সম্প্রতি ‘দ্য লাইব্রেরি’ নামের একটি সাংস্কৃতিক পরিসরের উদ্বোধনী অনুষ্ঠানে এটি পরে উপস্থিত হন।

ব্রোচটি তৈরিতে এত দীর্ঘ সময় লাগার কারণ এর জটিল নকশা, মূল্যবান রত্নের ব্যবহার এবং সূক্ষ্ম কারুকাজ। ফড়িংয়ের আদলে তৈরি এই অলংকারে রয়েছে ১৭ দশমিক ৬৭ ক্যারেটের তসাভোরাইট গারনেট, হলুদসহ বিভিন্ন রঙের হীরা, রুবি, গোলাপি স্যাফায়ার ও টাইটানিয়াম। এতগুলো মূল্যবান রত্নের সমন্বয়ে ফড়িংয়ের সূক্ষ্ম অবয়ব ফুটিয়ে তোলা ছিল বড় চ্যালেঞ্জ। পাশাপাশি, টাইটানিয়ামের নমনীয় কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি পরিধানকারীর শরীরের নড়াচড়ার সঙ্গে মানিয়ে নিতে পারে। এসব সূক্ষ্ম কাজ ও নকশার সমন্বয়েই দীর্ঘ ১০ বছরের সৃজনশীল প্রক্রিয়ায় তৈরি হয়েছে ব্রোচটি।

ওয়ালেস চ্যানের ওয়েবসাইট অনুযায়ী, ব্রোচটির মূল অনুপ্রেরণা ফড়িং। তবে এটি কেবল একটি পতঙ্গের প্রতিকৃতি নয়; এর নকশায় রয়েছে গভীর প্রতীকী ভাবনা। ফড়িংয়ের ডানাকে অ্যাবাকাসের সঙ্গে তুলনা করা হয়েছে, যা গণনা ও পরিমাপের প্রতীক। শিল্পীর ভাবনায়, ফড়িং ডানা ঝাপটানোর প্রতিটি মুহূর্তে সময়, শক্তি ও চারপাশের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে। সেই ধারণা থেকেই অলংকারটিকে স্বপ্ন, স্বাধীনতা, রূপান্তর ও অসীম সম্ভাবনার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক বাজারমূল্যের হিসাব অনুযায়ী, ব্রোচটির দাম ১৫ লাখ থেকে ১৮ লাখ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর মূল্য প্রায় ১২ থেকে ১৫ কোটি রুপি।

অনুষ্ঠানে নীতা আম্বানির পরনে ছিল লেসের আভাসযুক্ত বেইজ রঙের প্যান্টস্যুট। খোলা চুলের সঙ্গে ব্যক্তিগত সংগ্রহের হীরার গয়নাও পরেছিলেন তিনি। তবে পুরো সাজের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে ১০ বছরের সাধনায় তৈরি সেই ড্রাগনফ্লাই ব্রোচ।

উল্লেখ্য, উদ্বোধন হওয়া ‘দ্য লাইব্রেরি’কে বই, আলোচনা, খাবার ও সাংস্কৃতিক অভিজ্ঞতার মিলনস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। সেখানে ইংরেজি ও বিভিন্ন আঞ্চলিক ভাষার চার হাজার ৫০০টির বেশি বই রয়েছে। পাঠের পাশাপাশি আয়োজন করা হবে সৃজনশীল কর্মশালা, আলোচনা ও খাবারের নানা আয়োজন।

সূত্র: Indian Express

Tags: dwnnMukeshAmbaniNitaAmbaniSoaringSpiritWallaceChan
ShareTweetSend

সর্বশেষ

চাহিদার চাপে আইফোন ডুয়ের সরবরাহ সংকট, অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

বিশ্বব্যাংকের প্রতিবেদন: কর্মক্ষম জনগোষ্ঠীর সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় এলপিজির দামে শীর্ষে বাংলাদেশ, চাপে মধ্যবিত্তের পকেট

১০ বছরের কারুকাজে তৈরি নীতা আম্বানির ২০ কোটি টাকার ব্রোচ

১০ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেমস, গানে মাতলেন শিক্ষার্থীরা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

চাহিদার চাপে আইফোন ডুয়ের সরবরাহ সংকট, অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত

চাহিদার চাপে আইফোন ডুয়ের সরবরাহ সংকট, অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত

নভেম্বর ৩, ২০২৬
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

নভেম্বর ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.